somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটি নতুন বিদ্যুত কেন্দ্রের জন্য চুক্তি

২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেসরকারিখাতে তিনটি কয়লাভিত্তিক ও একটি সৌরশক্তি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার।
power grid

বাংলাদেশে বর্তমানে বিদ্যুতের ঘাটতি প্রায় দু হাজার মেগাওয়াট

এসব কেন্দ্র থেকে এগারশ' মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবির আলমগীর কবীর বিবিসি বাংলাকে বলেছেন তিনটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি থেকে প্রায় ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হবে।

''এটি হবে বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,'' একথা জানিয়ে মিঃ কবীর আরো বলেছেন এই প্রকল্পটি হচ্ছে ঢাকার কাছে মুন্সিগঞ্জে।

তিনি আরো বলেছেন কয়লাভিত্তিক অন্য দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে প্রতিটি কেন্দ্র থেকে ২৮৩ মেগাওয়াট করে।

এই দুটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটি তৈরি করা হবে খুলনার মংলায় এবং অন্যটি চট্টগ্রামে।

সরকারের পরিকল্পনা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে মূল জ্বালানি হিসাবে ব্যবহার করা।

আলমগীর কবীর

এছাড়াও সৌরশক্তি চালিত ১৮ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি হয়েছে যেটি হবে ময়মনসিংহের ফুলপুরে।

চুক্তিটি হয়েছে ওরিয়ন গ্রুপের সঙ্গে।

আলমগীর কবীর বিবিসি বাংলাকে আরো জানিয়েছেন বিদেশ থেকে আমদানি করা কয়লা ব্যবহার করে এই কেন্দ্রগুলিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

''সরকারের পরিকল্পনা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাকে মূল জ্বালানি হিসাবে ব্যবহার করা।''
power protest

বিদ্যুতের দাবিতে বাংলাদেশে মাঝেমধ্যেই বিক্ষোভের ঘটনা ঘটে

মিঃ কবীর জানিয়েছেন মুন্সিগঞ্জে বড় বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার জন্য সময় নির্ধারণ করা হয়েছে চুক্তি স্বাক্ষরের পর প্রায় চার বছর।

আর ছোট দুটি কয়লাভিত্তিক কেন্দ্রকে উৎপাদনক্ষম করতে সময় লাগবে প্রায় তিন বছর বলে জানিয়েছেন আলমগীর কবীর।

তিনি আরো বলেছেন সরকার উৎপাদিত এই বিদ্যুৎ বাজার দরে কিনবে।

বাংলাদেশে বর্তমানে প্রায় দু হাজার মেগাওয়াটের মত বিদ্যুৎ ঘাটতি রয়েছে।
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×