চিএহারিনী ললনা ;
কেমনে অধীনে প্রনয়ের ডোরে
বাধিয়াছ মোরে বলনা?
হেম ফেলে তব প্রেম-সুধা চাই,
নধর 'কাপে'তে অধর ডুবাই,
বিরহেতে তোর প্রানে মরে যাই
একি সুনিবিড় ছলনা?
অসিত বরণা ললনা !
বাস্প- যানেতে চড়িয়া যখন
যাই পরদেশে করিতে ভ্রমন,
প্রতি স্টেশনে তোর দরশন
বড় হরষনে পেয়েছি।
তোরই পরে প্রান সপেছি।
রাজ পথে যাই যেথা ফিরে চাই,
'চা'য়ের বিপনি অনন্ত পাই;
নিদাঘে, প্রাবৃটে আহা মরি যাই,
কিবা বসন্তে, শরতে,
পশ-হদয়ে পরতে !
................................
পান-তামাকের একাধিপত্য
তুমিই করেছ খবর্্ব।
তোমার বিহনে বাঙালী বাবুর
বিফল পাল ও পব্ব ।
সভ্য সমাজে শোভে তব বাটি,
আর যদি শোভে বোতলের খাটি,
তাহে যদি থাকে তবলার চাটী
সেই হয় সেরা গবর্্ব
নব্যের যথা সবর্্ব!
.................................
চা নিয়ে অসাধারন কবিতাটির জনক শ্রী নৃপেন্দ্রকুমার বসু .................
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৬ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



