somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখফোড়কে খোলা চিঠি

০৪ ঠা নভেম্বর, ২০০৬ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মান্যবর মুখফোড়
ছাগল মানুষের দেয়া নাম। মানুষও মানুষের দেয়া নাম। মানুষের নাম ছাগল হতে পারতো , আবার ছাগলের নাম হতে পারতো মানুষ! ছাগলকে ছাগল বললে সমস্যা নাই। কিন্তু মানুষকে ছাগল বললেই সমস্যা! ছাগলের সাথে অনেক মিলই হয়তো আছে মানুষের! তারপরও সমস্যা!
মুখফোড় মহাশয় সালাম নিবেন। আপনার আমন্তনে সাড়া না দিয়ে পারলাম না। ছাগল দিবসে ছাগল নিয়ে লিখতে বসে গেলাম। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি_ ভুল হলে মার্জনা করবেন। উলটা- পালটা কথা বলে আমি আমি আপনার কৃপা দৃস্টি হারাতে চাইনা। চাইনা বলেই ভয়ে ভয়ে লিখতে বসেছি...।
কথা হচ্ছিল ছাগল নিয়ে। তার মধ্যে আমাদের আরেক ব্লগার ত্রিভুজের নাম এসে গেছে। এসে যাচ্ছে!
কেন? _ সেই গবেষনা করতে মন চাইছে না। আর ব্লগে আমি তেমন পুরনো আর নিয়মিতও নই। অনেক কিছুই এড়িয়ে যায় আমার চোখে। তবে বিশেষ ঘটনাগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে চাই না । চাইনা বলেই ত্রিভুজের আস্তিক আর নাস্তিক বিষয়ক পোস্টগুলো দেখেছি! কেন জানি বিষয়গুলোকে বেশ হাস্যকর মনে হয়েছে। এর বেশি কিছু নয়।কারন কে আস্তিক আর কে নাস্তিক সেটার সার্টিফিকেট দেয়ার মতো কেউ নই আমরা। যার যার বিশ্বাস তার কাছে! সেই বিশ্বাস যতো অন্ধ আর মুক্ত হোক তাতে আমাদের কি?
জীবন তো একটাই! সেখানে নিজের মতো সবাই তার পৃথীবি গড়ূক। এখানে হুট করে কাউকে নাস্তিকের সার্টিফিকেট দেয়ার আমি টা কে? আমি থাকবো আমার বিশ্বাস নিয়ে। আপনি আপনারটা।
কিছুদিন আগে 25 ছোয়া ত্রিভুজ হয়তো আরো কিছু বসন্তের দেখা পেলে এসব বুঝবেন! আশা করছি বুঝবেনই।
এবার বিনীত শ্রদ্ধা নিয়ে একটা কথা বলি_ শ্রদ্ধেয় মূখফোড় আপনি যা করছেন সেটাও আমার কাছে হাস্যকর মনে হচ্ছে! সাথে একটা দুঃখবোধও ছড়িয়ে যাচ্ছে নিজের মধ্যে। আপনি তো পরিনত। বিচক্ষন। বুদ্ধিমান। জ্ঞানী। মুক্ত মনের অসাধারন একজন মানুষ। সাথে লেখেনও দুদর্ান্ত। আপনি কেন এমন ছেলে মানুষিতে নিজেকে জড়াবেন? কেন ওই আস্তিক _ নাস্তি ক প্রসঙটার মতোই ছাগল- মানুষ বলে নিজেদের মধ্যেই একটা দেয়াল দাড় করিয়ে দেবেন?
নাস্তিক প্রসঙটা বাদে ত্রিভুজের অন্য পোস্টগুলো আমি দেখেছি। খারাপ কিছু মনে হয়নি। আমাদের মহান মুক্তিযুদ্ব নিয়ে তিনি কোন বাজে মন্তব্য করেছেন দেখিনি। রাজাকারদের হয়ে সাফাই গেয়েছেন এমনটাও দেখিনি।
ত্রিভুজের ভিতরে গতিটা দেখেছি। অনেক সময় বুঝে না বুঝে তার পাগলামিটাও দেখেছি। এটার পজেটিভ- নেগেটিভ দুটো কিই আছে।
কোন ত্বাত্তিক জ্ঞান আমার নাই। তবে এটুকু বুঝি কেউ ভুল করলে তার ভুল না ধরিয়ে দিয়ে সেটা নিয়ে হাস্যরস করলে জল ঘোলা হয়। উল্টো ভুল করা মানুষগুলো চলে যায় আরো ভুল পথে। এখন তো তাই হতে চলছে। ছাগল দিবসে কাদা ছুড়াছুড়ি জমে উঠছে!
এসব দেখে কেন জানি খুব খারাপ লাগছে। প্রভিবানদের এই আকালের যুগে প্রতিভার এতো অপচয় দেখতে ভাল লাগে বলুন? লাগেনা বলেই কষ্ট পাচ্ছি!
অনেক দিন পর খুব সিরিয়াস কিছু কথা বললাম। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকদের মতো বেশ বিব্রত বোধ করছি।
আমি জানি, বুঝতে পারি মুখফোড় নামের আড়ালে রয়েছেন একজন অসাধারন মানুষ। যাকে মানায় মানবতার সব মিছিলে। সব সরিয়ে ছোট অনুরোধ _ আলোর পথটা দেখান। ভুল হলে ক্ষমা করবেন।
ভাল থাকবেন। যতোটা ভালো থাকা যায়। আপনার সুস্থআর দীর্ঘ জীবন কামনা করছি । ছোট্ট জীবনটা উপভোগ করুন....
ইতি আপনার গুনমুগ্ধ
আপন তারিক
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০০৬ সকাল ৯:৩১
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×