somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতিকাল

২০ শে নভেম্বর, ২০১২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্কুল জীবনের স্মৃতি সারা জীবনেরই অনুভুতির ফসল। বন্ধু, আড্ডা, গান, মারামারি ইহা ইতো স্কুল জীবন। জীবনের সকল সুখময় স্মৃতিগুলোর একটা বৃহৎ অংশই ধরে রাখে এই সময়টা।

আমার মাধ্যমিক শিক্ষা জীবন শুরু হয় ২০০১ সালে। স্কুলে নতুন হওয়ায় প্রথম দিকে বন্ধু খুব একটা ছিল না। আবার বয়েজ স্কুল হওয়াতে প্রত্যেকেই ছিল স্বাধীন। কারো মাঝেই মোহের কোন অভিব্যাক্তি ছিল না। তাই যে যার স্টাইল এ চলতে পারত। নিজেকে সবার মাঝে ফুটিয়ে তোলার প্রয়াসও ছিল না। ধীরে ধীরে দোস্ত, মামার সংখ্যা বাড়তে থাকে। নিজের মত খেলাধুলা, আড্ডা, মারামারি সবই প্রচলিত ছিল। এস,এস,সি, পাশ করার পর ঐ জীবনটা শুধুই স্মৃতি হয়েই রয়ে গেল।

ঐ সময়ের মধুর সময়গুলোরা মাঝে অন্যতম ছিল ব্যাগ পরিবর্তনের খেলাটা। ক্লাস শুরুর আগে যখন পি.টি. শুরু হত তখন আমি, আমার বন্ধু মুঈদ, হূদয় ক্লাসে লুকিয়ে থাকতাম সবাই চলে যাবার অপেক্ষায়। পি.টি. না করার কারনে অবশ্য অনেকবার মারাত্বক মাইর খাইতে হয়েছে। আমাদের সবার প্রিয় জাকীর স্যার আর অসুখ স্যার এই দিকে অনেক এগিয়ে ছিল। এমন সব জায়গায় মারত কাউকে দেখানোর উপায় থাকত না। দুই তিন দিন কোথাও বসতে পারতাম না। বসতে গেলেই ব্যাথা লাগত। তারপরও পি.টি. মিস করতাম।

সবাই চলে যাবার পর আমরা প্রত্যেকের ব্যাগের জায়গা পরিবর্তন করে দিতাম। সামনেরটা পিছনে, পিছনের মাঝখানে। পি.টি. শেষ হবার পর একটা হুলুস্থুল লেগে যেত কে আগে আসবে। আসার পর যখন ব্যাগ পাওয়া যেত না তখন লাগত আরো বড় হুলুস্থুল। পুরা ক্লাস মাছের বাজারের অবস্থা । সাথে আবার ঝগড়া কার ব্যাগ কে নিল ইত্যাদি ইত্যাদি। কয়েকমিনিটের ভিতর স্যার চলে আসলে কেউ না পারত বসতে, না পারত দাড়াতে। আবার শুরু হত স্যারের মাইর। কেউ বাদ পড়ত না ৭০-৮০ জন ছাত্রের মাঝে। অন্য কাউকে মার খেতে দেখলে নিজের মারের ব্যাথার তীব্রতা অনেকটা কমে যায়। J হি হি হি...
দোস্তদের মার খাওয়াতে আবার স্কুলে ভর্তি হতে মন চায়।......

অন্য সকল বন্ধুদের মাঝে আরেকটা ফাজিল ছিল হূদয়। নবম শ্রেনীতে থাকার সময় বার্ষিক পরীক্ষায় আমার পরের সীটেই ওর সীট পড়ল। ম্যাথ পরীক্ষা থাকায় অন্যদিকে তাকানোর ফুরসত পায় নাই। হূদয় বার বার ডাকছে দেখানোর জন্য কিন্তু আমি কয়েকটা অংক ভুল করায় তাকানোর সুযোগ পাচ্ছি না। নিজের জীবনই বাচাতে পারছি না, অন্যেরটা কি দেখব। একটু পর আমার ঘাড় বরাবর এমন একটা ব্যাথা অনুভর করলাম যাতে আমার খাতা কলম নিচে পড়ে গেল। হূদয় আমার ঘাড় বরাবর প্রায় ৭-৮ সেকেন্ড কামড় দিয়ে ধরে আছে। ব্যাথা পেলাম একটু বেশি। নিজে মারতে গেলেই সমস্যা। তাই স্যারকে বলে দিলাম।
স্যার বলতেছে এই তুই কামড় দিলি কেন ?
কি করব স্যার, আধা ঘন্টা ধরে দুইটা অংক মিলাতে পারছি না। বললাম দেখাতে, কিন্তু হে দেখায় না।
তাই বলে তুই কামড় মারবি ? এই বলে স্যার হাসতেছে।
ভাবলাম স্যার হূদয়কে মারবে। তা না করে আবার হাসতেছে। কি আর করা, পরীক্ষার পর ব্যাটারে দিমু...। সময় কম, পরীক্ষায় মনোনিবেশ করলাম।

দশম শ্রেনীতে পড়ার সময় আমরা অনেকেই টিফিনের পর ক্লাস করতাম না। অনেক দিন স্কুল গেইট বন্ধ থাকাতে পালাতেও সমস্যা হত। তাই প্রায় দিন অন্য কোন খালি ক্লাসে আড্ডা দিতাম যাতে করে স্যার না দেখতে পারে। একদিন আমি, হূদয়, মনির, মুঈদ ও মোশাররফ চলে গেলাম হল্ রোমে যেখানে কোন ক্লাস নাই। এই রোমের অর্ধেকটা অংশ আবার মঞ্চ করা যেখানে লুকিয়ে থাকারও ব্যবস্থা আছে। তো বন্ধুরা মিলে আড্ডা, মারামারি চলছে অনেক্ষন। হঠাৎ করে আমাদের স্বনামধন্য ডন নং 1 জাকির স্যার চলে আসল কিছু স্টুডেন্ট নিয়ে, বোধয় ক্লাস করাবে। আমাদের এই স্যার এর specialty হল আমরা যখন হাসি তখনও উনি মারেন, আবার কাদলেও মারেন। মোড অফ থাকলে আরেকটু বেশি মারেন। উনার সামনে কোন মোডে থাকলে বাচা যাবে সেই মোড আমরা এখনো আবিস্কার করতে পারি নাই। যাই হোক এখন যদি এই স্যার আমাদের দেখে যে ক্লাস ফাকি দিয়ে মারামারি করছি তো আজ রক্ষা নাই। মনির, মুঈদ আর মোশাররফ পালিয়ে গেল অন্য দরজা দিয়ে। আটকে পড়লাম আমি আর হূদয়। কোন উপায় না দেখে মঞ্চের কোনায় লুকিয়ে গেলাম। ইহা কাষ্ঠ দিয়া তৈয়ার করিয়াছে বলিয়া আমাদের নড়িতে একটু অসুবিধা হইতেছিল । একটা পা উঠানোর সাথে সাথে কুত কুত শব্দ হয়। স্যার যদি শুনে ফেলে সেই ভয়ে নড়তেও সমস্যা হইতেছে। আবার গরম ছিল প্রচন্ড। অবস্থা বলার মত না। একটু পর সামনে থেকে অনেক খারাপ এসিড টাইপ র্দুগন্ধ আবিষ্কার করিলাম। তাকিয়ে দেখি কাজটা করছে হূদয়। মেঝাঝ গেল খারাপ হয়ে।
ঐ বেটা ছাগল, আর জায়গা পাইছস না। এইখানে করলি কে ? (ফিসফিস করে)
এইখানে না কইরা আর কই করমু, জায়গা আছে ? জোরছে লাগাথা দোস্ত।
কি আর করার। এমনি স্যারের ভয়। দেখলে অবস্থা খারাপ করে ফেলবে। তার উপর প্রচন্ড গরম সেই সাথে এই ছাগলের তীব্র গন্ধ । অনেক কষ্টে না নড়ে ৪৫ মিনিট সময় পার করলাম। স্যার চলে যাবার পর দৌড় দিয়ে দুই জন বের হলাম। গরমে সারা শরীর ভিজে গেল। বের হবার পর ছোট ভাইরা সবাই তাকিয়ে রইল। কি ভাবতেছে, আল্লাহ মালুম।

এস.এস.সির পর একে একে সবাই চলে গেল। হূদয়ের সাথে দেখা হয় না পাঁচ বছর প্রায়। ছাগল দেশের বাহিরে চলে গেল অনেক আগে। কিছুদিন আগে জানলাম। যাবার আগে কিছু বলেও নাই। এখন আর আগের মত কিছু নাই। বাকিরা আছেন যার যার মত।

আগের সময়টা অনেক মিস করি। মাঝে মাঝে ইচ্ছে হয় স্কুলে গিয়ে ছোট ভাইদের ব্যাগগুলো পাল্টিয়ে দিয়ে আসি, দেখি ওদের ঝগড়া কেমন হয়।

স্কুল জীবনের স্মৃতি সারা জীবনেরই অনুভুতির ফসল। বন্ধু, আড্ডা, গান, মারামারি ইহা ইতো স্কুল জীবন। জীবনের সকল সুখময় স্মৃতিগুলোর একটা বৃহৎ অংশই ধরে রাখে এই সময়টা।

আমার মাধ্যমিক শিক্ষা জীবন শুরু হয় ২০০১ সালে। স্কুলে নতুন হওয়ায় প্রথম দিকে বন্ধু খুব একটা ছিল না। আবার বয়েজ স্কুল হওয়াতে প্রত্যেকেই ছিল স্বাধীন। কারো মাঝেই মোহের কোন অভিব্যাক্তি ছিল না। তাই যে যার স্টাইল এ চলতে পারত। নিজেকে সবার মাঝে ফুটিয়ে তোলার প্রয়াসও ছিল না। ধীরে ধীরে দোস্ত, মামার সংখ্যা বাড়তে থাকে। নিজের মত খেলাধুলা, আড্ডা, মারামারি সবই প্রচলিত ছিল। এস,এস,সি, পাশ করার পর ঐ জীবনটা শুধুই স্মৃতি হয়েই রয়ে গেল।

ঐ সময়ের মধুর সময়গুলোরা মাঝে অন্যতম ছিল ব্যাগ পরিবর্তনের খেলাটা। ক্লাস শুরুর আগে যখন পি.টি. শুরু হত তখন আমি, আমার বন্ধু মুঈদ, হূদয় ক্লাসে লুকিয়ে থাকতাম সবাই চলে যাবার অপেক্ষায়। পি.টি. না করার কারনে অবশ্য অনেকবার মারাত্বক মাইর খাইতে হয়েছে। আমাদের সবার প্রিয় জাকীর স্যার আর অসুখ স্যার এই দিকে অনেক এগিয়ে ছিল। এমন সব জায়গায় মারত কাউকে দেখানোর উপায় থাকত না। দুই তিন দিন কোথাও বসতে পারতাম না। বসতে গেলেই ব্যাথা লাগত। তারপরও পি.টি. মিস করতাম।

সবাই চলে যাবার পর আমরা প্রত্যেকের ব্যাগের জায়গা পরিবর্তন করে দিতাম। সামনেরটা পিছনে, পিছনের মাঝখানে। পি.টি. শেষ হবার পর একটা হুলুস্থুল লেগে যেত কে আগে আসবে। আসার পর যখন ব্যাগ পাওয়া যেত না তখন লাগত আরো বড় হুলুস্থুল। পুরা ক্লাস মাছের বাজারের অবস্থা । সাথে আবার ঝগড়া কার ব্যাগ কে নিল ইত্যাদি ইত্যাদি। কয়েকমিনিটের ভিতর স্যার চলে আসলে কেউ না পারত বসতে, না পারত দাড়াতে। আবার শুরু হত স্যারের মাইর। কেউ বাদ পড়ত না ৭০-৮০ জন ছাত্রের মাঝে। অন্য কাউকে মার খেতে দেখলে নিজের মারের ব্যাথার তীব্রতা অনেকটা কমে যায়। ;) ...
দোস্তদের মার খাওয়াতে আবার স্কুলে ভর্তি হতে মন চায়।......

অন্য সকল বন্ধুদের মাঝে আরেকটা ফাজিল ছিল হূদয়। নবম শ্রেনীতে থাকার সময় বার্ষিক পরীক্ষায় আমার পরের সীটেই ওর সীট পড়ল। ম্যাথ পরীক্ষা থাকায় অন্যদিকে তাকানোর ফুরসত পায় নাই। হূদয় বার বার ডাকছে দেখানোর জন্য কিন্তু আমি কয়েকটা অংক ভুল করায় তাকানোর সুযোগ পাচ্ছি না। নিজের জীবনই বাচাতে পারছি না, অন্যেরটা কি দেখব। একটু পর আমার ঘাড় বরাবর এমন একটা ব্যাথা অনুভর করলাম যাতে আমার খাতা কলম নিচে পড়ে গেল। হূদয় আমার ঘাড় বরাবর প্রায় ৭-৮ সেকেন্ড কামড় দিয়ে ধরে আছে। ব্যাথা পেলাম একটু বেশি। নিজে মারতে গেলেই সমস্যা। তাই স্যারকে বলে দিলাম।
স্যার বলতেছে এই তুই কামড় দিলি কেন ?
কি করব স্যার, আধা ঘন্টা ধরে দুইটা অংক মিলাতে পারছি না। বললাম দেখাতে, কিন্তু হে দেখায় না।
তাই বলে তুই কামড় মারবি ? এই বলে স্যার হাসতেছে।
ভাবলাম স্যার হূদয়কে মারবে। তা না করে আবার হাসতেছে। কি আর করা, পরীক্ষার পর ব্যাটারে দিমু...। সময় কম, পরীক্ষায় মনোনিবেশ করলাম।

দশম শ্রেনীতে পড়ার সময় আমরা অনেকেই টিফিনের পর ক্লাস করতাম না। অনেক দিন স্কুল গেইট বন্ধ থাকাতে পালাতেও সমস্যা হত। তাই প্রায় দিন অন্য কোন খালি ক্লাসে আড্ডা দিতাম যাতে করে স্যার না দেখতে পারে। একদিন আমি, হূদয়, মনির, মুঈদ ও মোশাররফ চলে গেলাম হল্ রোমে যেখানে কোন ক্লাস নাই। এই রোমের অর্ধেকটা অংশ আবার মঞ্চ করা যেখানে লুকিয়ে থাকারও ব্যবস্থা আছে। তো বন্ধুরা মিলে আড্ডা, মারামারি চলছে অনেক্ষন। হঠাৎ করে আমাদের স্বনামধন্য ডন নং 1 জাকির স্যার চলে আসল কিছু স্টুডেন্ট নিয়ে, বোধয় ক্লাস করাবে। আমাদের এই স্যার এর specialty হল আমরা যখন হাসি তখনও উনি মারেন, আবার কাদলেও মারেন। মোড অফ থাকলে আরেকটু বেশি মারেন। উনার সামনে কোন মোডে থাকলে বাচা যাবে সেই মোড আমরা এখনো আবিস্কার করতে পারি নাই। যাই হোক এখন যদি এই স্যার আমাদের দেখে যে ক্লাস ফাকি দিয়ে মারামারি করছি তো আজ রক্ষা নাই। মনির, মুঈদ আর মোশাররফ পালিয়ে গেল অন্য দরজা দিয়ে। আটকে পড়লাম আমি আর হূদয়। কোন উপায় না দেখে মঞ্চের কোনায় লুকিয়ে গেলাম। ইহা কাষ্ঠ দিয়া তৈয়ার করিয়াছে বলিয়া আমাদের নড়িতে একটু অসুবিধা হইতেছিল । একটা পা উঠানোর সাথে সাথে কুত কুত শব্দ হয়। স্যার যদি শুনে ফেলে সেই ভয়ে নড়তেও সমস্যা হইতেছে। আবার গরম ছিল প্রচন্ড। অবস্থা বলার মত না। একটু পর সামনে থেকে অনেক খারাপ এসিড টাইপ র্দুগন্ধ আবিষ্কার করিলাম। তাকিয়ে দেখি কাজটা করছে হূদয়। মেঝাঝ গেল খারাপ হয়ে।
ঐ বেটা ছাগল, আর জায়গা পাইছস না। এইখানে করলি কে ? (ফিসফিস করে)
এইখানে না কইরা আর কই করমু, জায়গা আছে ? জোরছে লাগাথা দোস্ত।
কি আর করার। এমনি স্যারের ভয়। দেখলে অবস্থা খারাপ করে ফেলবে। তার উপর প্রচন্ড গরম সেই সাথে এই ছাগলের তীব্র গন্ধ । অনেক কষ্টে না নড়ে ৪৫ মিনিট সময় পার করলাম। স্যার চলে যাবার পর দৌড় দিয়ে দুই জন বের হলাম। গরমে সারা শরীর ভিজে গেল। বের হবার পর ছোট ভাইরা সবাই তাকিয়ে রইল। কি ভাবতেছে, আল্লাহ মালুম।

এস.এস.সির পর একে একে সবাই চলে গেল। হূদয়ের সাথে দেখা হয় না পাঁচ বছর প্রায়। ছাগল দেশের বাহিরে চলে গেল অনেক আগে। কিছুদিন আগে জানলাম। যাবার আগে কিছু বলেও নাই। এখন আর আগের মত কিছু নাই। বাকিরা আছেন যার যার মত।

আগের সময়টা অনেক মিস করি। মাঝে মাঝে ইচ্ছে হয় স্কুলে গিয়ে ছোট ভাইদের ব্যাগগুলো পাল্টিয়ে দিয়ে আসি, দেখি ওদের ঝগড়া কেমন হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×