
.
.
.
.
.
.
.
.
.
.
.
আজ বিকেলে ঘুম ভাঙ্গল আমার ফ্রেন্ড ফাহাদ এর চিল্লাচিল্লিতে, ফ্রেস হয়ে বাইরে বেরুতে যাব তখনি আব্বুর চিল্লা চিল্লি । কান খারা করে শুনার চেষ্টা করলাম ওনি কি বলছে , দেখলাম দ্রব্য মুল্য উর্ধ ঘতি দেখে সরকার এর চোদ্দ গুষ্টি উদ্ধার করছে। প্রতিদিন কত বাঙ্গালির এরকম হাহাকার আর অভিসাপ যে সরকার এর উপর বর্তায় বলাই বাহুল্য(আর সরকারের হজম করার ক্ষমতাও দেখার মত। কত বোতল হজমুলা খাইছে কে যানে


)। আমার একটা নিজস্য রিক্সা আছে , নিজস্য বলতে একবার জাকাতের টাকা দিয়ে রিক্সা কিনে আমি ওকে দিয়ে দিয়েছি আর বিনিময়ে সে মাজে-সাজে আমাকে ফ্রিতে নিয়ে যায়( টাকা দিলে নিতে চায়না, আর খুব দরকার না হলে ওর রিক্সায় উঠিনা)। টনি মিয়াকে ফোন দিলাম(টনি হল রিক্সা চালকের নাম) সে কাছাকাছি থাকাতে দ্রুতই চলে আসলো(আজকাল চায়নার কল্যাণে সবার হাতে হাতে মোবাইল ফোন থাকে , ব্যাপারটা খারাপ্না)। রিক্সায় উঠে আমি জানতে চাইলাম কি টনি সাহেব কেমন আছেন? ও বলে আর কেমন থাকুম মামা জিনিস পত্রের যে দাম বাড়ছে
(মনে মনে বলি সালার দেশে এমন যুদ্ধ লাগছে যে হাসিনা আপায় দৌড়াইয়া রাসিয়া গেছে আগ্নেয়াস্র কিনতে , আর পাবলিক খালি খাইতে না পাইরা চিল্লায়। বলদ নাকি সালার বাঙ্গালী, না খাইয়া মরলে কি হয়। ) মামা মামি কেমন আছে?? টনিমিয়ার কথা শুনে আমি আমি আবার বাস্তবে ফিরলাম, হা মামা ভাল আছে। তা দাওয়াত কবে দিবেন মামা??? আরে পাবা পাবা খুব সিগ্রি পাবা। টনি মিয়ার একটা স্বপ্ন আমার বিয়ের সময় ওর রিক্সা দিয়ে আমি বিয়ে করতে যাব। খারাপ হবেনা, একটু আনকমন কিছু করতে পারাটাই তো আজকাল ক্রেডিট।
মামা ২৩ তারিখ থেকে ভাড়া বারামু(বিশ্ব জয়ের হাসি ওর মুখে)। ভাড়া বারাবা কেন?? ও বলে দেখেন্না তেলের দাম বাড়ছে। (আমিতো টাস্কি ) ঐ বেটা তেলের দাম বাড়ছে তো তাতে তোর কি??? তুই কি তেল খাইয়া রিক্সা চালাবি??? টনি মিয়া একটু যেন বড়কে গেল নিচু গলায় বলে কি করুম মামা সবাই যা করে আমার তো তাই করা লাগব তাইনা?? আমার আর কথা বারাতে ইচ্ছে করলো না। কাকে কি বলবো?? just মনে হচ্ছিলো এদেশে সবার কাছে সবাই জিম্মি। তাই কোনকিছুতে কারো প্রতিবাদ করার কোন পথ নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২