হৃদয়ের তীব্র থেকে তীব্র তর
কিছু চিহ্ন হীন ব্যথার গল্প
আমার পিপাসা, খাখা করা প্রানে
আশ্রু ভেজা ক্ষুধার নীল পৃথিবী।
সুখ আমার
হৃদয়ের বাম আলিন্ধে লালন করা
একগুছ কষ্ট আর না পাওয়ার যন্ত্রণা
আমি কেঁদে কেঁদে ক্লান্ত বিষণ,
সুখ আমার মতিভ্রম সময়ের
নিশুতি প্রণয় বিড়ম্ভনা।
সুখ আমার
সোনা রঙা ভাতের থালায়
শুকনো মরিচ আর টলটলে জল,
মাটির ঘ্রাণে বিমোহিত রাখালিয়া সুর
কিংবা ইট-কাঠের গড়া যেমন ইচ্ছে
তৃষ্ণার্ত শহুরে জীবন।
সুখ আমার
আদিম মনের কল্পনা কেবল ,
আমার না পাওয়া বিশ্বাস
তবু হেটে চলা ক্লান্তিহীন
অমোঘ শঙ্কায় কিংবা আশায়।
২৬ জানুয়ারি'১৩
বনানি ঢাকা।
উৎসর্গঃ ( যে মনে করবে তাকে উৎসর্গ করা হয়েছে তাকেই )
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



