somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

!!ঊর্মি!!................ (১)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তার চাহনির কাছে থিতু হয়ে পরে মম দৃষ্টির শ্বাস,
শিশিরের মতো মোহনীয় চেয়ে থাকা চোখে
নরম ঘাসের মত লকলকে পাপড়ি
বাসি ফুলের মত পলক যেন সেথায়
আকাশ সমেত গহীন আর দিঘীর জলের সরলতা,
তার চোখ আমি নদীর মতো ভালবাসি।

ঘুঘুর বুকের মতো রাঙা ঠোট তার
ঠোটের কোণে নিলচে নিটল রেখা
শিশুর হাসির মতো শুদ্ধ হাসি
ঝর্না যেমন ঝাপটে পরে পাথরের দেহে,
কমলালেবুর মতো হলুদ রোদ খেলে তাতে
ঠোটের থরথরানিতে আমায় উম্মাদ করে দেয়
ধরণীর সব গোলাপ মূল্যহীন সেথায়,
তার ঠোট আমি বৃষ্টির মতো ভালবাসি।

কাঁঠাল চাঁপার সুবাস সারা দেহে
শঙ্খচিলের মতো অস্ফুট বাহু
নীল সাগরের মতো ঢেউ লাগা বাঁক,
মায়ের আচলে লুকিয়ে রাখা চকলেটের মতো
শরীর তার, শাড়ির ভাজে ভাজে নতুন ধানের গন্ধ
দাদীর নিকানো উঠুনের মতো পরিপাটি
যেন রাঙা বসন্তের ক্লান্তিহীন রূপ,
তার দেহ আমি কবিতার মতো ভালবাসি।

হেমন্তের ধু ধু মাঠ যেন হার মানে
তার দীঘল চুলের কাছে ,
মাধবী লতার মতো আলতো উপড়ে তোলা
মেঘের মতো নিকষ অন্ধকার সেথায়
অনন্ত আধারে হারিয়েছি মন ,
তার চুল আমি রাতের মতো ভালবাসি।

কাঁচা হলুদের মতো রঙ তার
যেন দুপুরের সোনা রঙা রোদ
খেলা করে কৃষ্ণচূড়ার টকটকে লাল পাপড়িতে ,
প্রভাতের হরিত যেমন দিশেহারা সেথায়
কস্তূরী মৃগের মতো দুর্লভ,
তার রঙ আমি পাহাড়ের মতো ভালবাসি।

ফুলেরা সব রঙ খুজে তার মাঝে,
পূর্ণিমার আলোকের চেয়ে গাড়ো
তার রূপের ঈর্ষায় জ্বলে উঠে চাঁদ,
তার মাঝে স্নান করার বাসনা জাগে মনে
হারিয়ে যেতে ইচ্ছে করে চিরতরে
পরী নাকি উর্বশী কি উপমা মানায় তাকে?
তারে আমি নিজের মতো ভালবাসি।



_____________________ নিউ মেঘনা ভিলেজ ,১৪ই জুন২০০২


উৎসর্গঃ আমিনুর ভাই। আমার নিজের লিখা সবচে প্রিয় কবিতা আপনাকে উৎসর্গ করলাম( খুব অন্যরকম একটা সময় এই কবিতা লিখা :) )।আপনাকে অনেক পছন্দ করি । আপনি নিজেও যানেন্না হয়তো আপনি কি পরিমাণ ভাল মানুষ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×