somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘ছয় রমণী’ কি ছয়টি রিপু ?

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘মায়া নদী’ কী আর ‘রঙ্গিলা দেশের নাইয়াই’- বা কে? লালন এই গানে কী বলছেন বা বলতে চাইছেন?

" মায়া নদী কেমনে যাবি বাইয়া
রঙ্গিলা দেশের নাইয়া।।

ও নাইয়া রে, অষ্ট ইঞ্চি নদীর দিক
খাউজ কাটা মাপের ঠিক
চার আঙ্গুল যায়গা পাড়ি দাওনা।। "

শুনছিলাম বাসুদেব বাউলের গলায় লালন ফকিরের এই অসামান্য গানটি। একবার নয়, দুইবার নয়, বহুবার। একটানা। নিরবিচ্ছন্ন নীরবতায়। দোতরার টুং টাং শব্দ আর গানের মধুময় বাণী। কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না; শুধু ছাপ রেখে যায় হৃদয়ে।

ধরা যাক, রঙ্গিলা দেশের নাইয়া আমি নিজে। আর মায়া নদী মানে জীবন নদী। কিন্তু তারপরই তো খটকা লাগে। ‘অষ্ট ইঞ্চি নদীর দিক’, ‘খাউজ কাটা মাপের ঠিক’ কিংবা ‘চার আঙ্গুল যায়গা’ – কী এগুলো?

এর পরই লালন বলছেন-

ও নাইয়া রে, সেই না নদীর হুমার চোটে
পাড় ভাঙ্গিয়া পানি ছোটে
কত শত সাধের বাগান গেল রে ভাসিয়া;
ও কতো সাধুজনা ভেসে ফিরে রে...
ফিরে সে মায়া নদী দিয়া

তুমি বেহুইশারী পাড়ি দিলে রে
মালামাল সব যাবে হারাইয়া।।
রঙ্গিলা দেশের নাইয়া
মায়া নদী কেমনে যাবি বাইয়া।

বুঝলাম এ নদী বড়ো ভয়াবহ নদী। পারাপারে অসতর্ক হলে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়াটাই নিয়তি। কেননা – ‘সেই না নদীর হুমার চোটে / পাড় ভাঙ্গিয়া পানি ছোটে / কত শত সাধের বাগান গেল রে ভাসিয়া’। তার মানে আমিই প্রথম নই, আমার মতো আছে অনেকেই, যারা ভুল করে অসাবধানতাবশত নদী-নীরে খুইয়েছে নিজেদের। আর তাই ‘বেহুইশারী’ অর্থাৎ হুশিয়ার না হয়ে _ অজ্ঞানে অসাবধানে এ নদী পাড়ি দিলে সব ‘মালামাল’ খোয়া যাবে। কারণ,

...এই না নদীর আঁকেবাঁকে
কত কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে
বাগে পেলে ফেলিবে যে খাইয়া
তুমি বিবেক হলুদ গায়ে মেখে গো
কেন যাও মায়া নদী দিয়া।।

বিবেক হলুদ! তার মানে কি বিচারবুদ্ধি? যে একটিমাত্র কারণেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তার মানে 'মায়া নদী' কি রিপুর নদী? মায়া নদী কি ইন্দ্রিয়-নদী? এই ভাবনাতাড়িত ও দ্বিধাগ্রস্থ অবস্থা থেকে কিছুটা আলোর রেখা পাওয়া যায় পরের চরণগুলো শুনে -

ও নাইয়া রে, এই না নদীর পিছল ঘাট
ছয় রমণী ধইরাছে ঠাট
তাদের রূপ দেখিয়া যাইও না ভুলিয়া
রূপ দেখিয়া ভুইলা গেলে রে
মরবি তুই হাবুডুবু খাইয়া।।

‘ছয় রমণী’ কি ছয়টি রিপু?

১. কাম - যৌন সঙ্গকামনা, রিরংসা, যৌনক্ষুধা। (Sexual urge)
২. ক্রোধ - রাগ, উত্তেজনার বশীভূত হওয়া। (Anger)
৩. লোভ - লালসা । (Cupidity)
৪. মোহ - মায়া, বিভ্রম । (Illusion)
৫. মদ - অহংকার, গর্ব, আত্মগৌরব। (Arrogance)
৬. মাৎসর্য - পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা। (Envy)

এবার আবছা আবছা কিছু বোঝা যাচ্ছে যেন। যেন মনে হচ্ছে, মায়া নদী আসলে এই মানব দেহ। একটু অসাবধান হলেই যা 'বিবেক' নামক বিবেচনাবোধ পরিত্যাগ করে রিপুর তাড়নায় ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হবে এবং মরবে 'হাবুডুবু খাইয়া'।

সুতরাং 'মায়া নদী' পার হতে গেলে 'বিবেক হলুদ' গায়ে মেখে 'ছয় রমণীর' তথা ষড় রিপুর আহ্বান উপেক্ষা করে চলতে হবে - এমনই কি বলতে চাইছেন লালন?

জানিনা। হয়তো এর আরো গভীর কোনো অর্থ আছে। তা থাক। আপাতত শুনতেই ভালো লাগছে। একবার নয়, দুইবার নয়, বহুবার। একটানা। নিরবিচ্ছন্ন নীরবতায়। আর বাসুদেব বাউলের দোতারার টুং টাং তার দরদী কণ্ঠের সাথে মিশে ছাপ রেখে যাচ্ছে হৃদয়ে।

পোস্টটি যিনি লিখেছেন : ডি মুন





সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×