somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালনের গানে প্রভাবিত হয়ে হত্যা মামলার আসামির আত্মসমর্পণ

২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাত্মা বাউল সম্রাট লালন শাহের গানে প্রভাবিত হয়ে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এক হত্যা মামলার আসামি। তাঁর নাম মো. রনি মুন্না (৩২)। তিনি পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুর্গাপুর থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন। রনি পুলিশ ও সাংবাদিকদের বলেন, গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে বিভিন্ন জায়গা ঘুরে মাস তিনেক আগে কুষ্টিয়া জেলায় ফকির লালন শাহের মাজারে যাই। সেখানে লালনের বাণী ও দেহতত্ব গানে আত্মশুদ্ধি করে পুলিশের কাছে ধরা দিয়েছি।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও আত্মসমর্পণকারী ওই ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উত্রাইল বাজারে বিচিত্রা গেস্ট হা্উজ থেকে এক বালু ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম নুর আলম ওরফে নুরুল আমীন (৩০)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। নুরুল আমীন দুর্গাপুরে থেকে বালুর ব্যবসা করতেন।

এ ঘটনায় পুলিশ ওই দিন হোটেল সহকারী সুজন দাস ও হোটেলের সামনে পানের দোকানদার মন্তোষ দেবনাথ নামে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁদের ছেড়ে দেয়া হয়। খুনের পর দিন নিহতের ভাই মো. সেলিম উল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যায় জড়িত সন্দেহের অভিযোগে পুলিশ পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের রনি মুন্নাকে না পেয়ে তাঁর বাবা নজরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তিনি তাঁর ছেলে এই হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। এ দিকে অভিযুক্ত রনি মুন্না ঘটনার সাতমাস পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর থানায় এসে আত্মসমর্পণ করেন।

দুর্গাপুর থানার ওসি খান মো. হুমায়ুন কবীর বলেন, রনি মুন্না এই খুনের দায় স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নেত্রকোনা প্রতিনিধি/ল’ইয়ার্সক্লাববাংলাদেশ.কমমহাত্মা বাউল সম্রাট লালন শাহের গানে প্রভাবিত হয়ে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এক হত্যা মামলার আসামি। তাঁর নাম মো. রনি মুন্না (৩২)। তিনি পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে দুর্গাপুর থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন। রনি পুলিশ ও সাংবাদিকদের বলেন, গ্রেফতারের ভয়ে এলাকা ছেড়ে বিভিন্ন জায়গা ঘুরে মাস তিনেক আগে কুষ্টিয়া জেলায় ফকির লালন শাহের মাজারে যাই। সেখানে লালনের বাণী ও দেহতত্ব গানে আত্মশুদ্ধি করে পুলিশের কাছে ধরা দিয়েছি।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও আত্মসমর্পণকারী ওই ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ১ এপ্রিল দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের উত্রাইল বাজারে বিচিত্রা গেস্ট হা্উজ থেকে এক বালু ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম নুর আলম ওরফে নুরুল আমীন (৩০)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের আবু ছিদ্দিকের ছেলে। নুরুল আমীন দুর্গাপুরে থেকে বালুর ব্যবসা করতেন।

এ ঘটনায় পুলিশ ওই দিন হোটেল সহকারী সুজন দাস ও হোটেলের সামনে পানের দোকানদার মন্তোষ দেবনাথ নামে দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁদের ছেড়ে দেয়া হয়। খুনের পর দিন নিহতের ভাই মো. সেলিম উল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

হত্যায় জড়িত সন্দেহের অভিযোগে পুলিশ পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামের রনি মুন্নাকে না পেয়ে তাঁর বাবা নজরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদের পর তিনি তাঁর ছেলে এই হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। এ দিকে অভিযুক্ত রনি মুন্না ঘটনার সাতমাস পর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুর্গাপুর থানায় এসে আত্মসমর্পণ করেন।

দুর্গাপুর থানার ওসি খান মো. হুমায়ুন কবীর বলেন, রনি মুন্না এই খুনের দায় স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নেত্রকোনা প্রতিনিধি/ল’ইয়ার্সক্লাববাংলাদেশ.কম
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×