somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর স্বজনপ্রীতির নমুনা ও একজন শহিদশানু...

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে প্রায় সময় নতুন ব্লগারদের জেনারেল/সেফ হওয়া নিয়ে বিভিন্ন আক্ষেপমূলক পোস্ট লক্ষ্য করা যায়। এই আক্ষেপের কারণটা শুধুমাত্র ভূক্তভোগীরাই ভাল জানেন। সামুর নতুন ব্লগারদের জন্য নীতমালায় একটি অন্যতম শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত একজন নতুন ব্লগার প্রথম পাতায় এক্সেস না পাবেন, ততক্ষণ পর্যন্ত তিনি জেনারেল বা সেফ হতে পারবেননা।
আজ ২৩শে অক্টোবর সকাল ৯:৪৮ মিনিটে জনৈক ব্লগার শহিদশানু সামুর প্রথম পাতায় ক্যান্সার থেকে বাঁচাতে পারে ৮টি মশলা ~ শিরোনামে একটি পোস্ট করেন।
ঐ একই ব্লগার মাত্র ১৯ মিনিটের ব্যবধানে সকাল ১০:০৭ মিনিটে লগি-বইঠা ও দা-কুড়ালের হুমকি শিরোনামে আরেকটি পোস্ট দেন; যা প্রথম পাতায় প্রকাশ পায়।
পুনরায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে অর্থাৎ সকাল ১০:২৭ মিনিটে উক্ত গুণী ব্লগার BANGLADESH নামটির পূর্ণ রূপ কি দেখুনঃ- শিরোনামে একটি পোস্ট করেন; যা যথারীতি প্রথম পাতায় শোভা পায়।
অনুরূপভাবে এর মাত্র ১৬ মিনিট পরে সকাল ১০:৪৩ মিনিটে প্রতিভাবান ব্লগারের অন্য একটি পোস্ট ভাল প্রেমিক চিনবেন যেভাব শিরোনামে প্রথম পাতায় প্রকাশ পায়।
এখানেই শেষ না...পূর্ববর্তী ব্লগটির মাত্র ৩ মিনিট পরেই সকাল ১০:৪৬ মিনিটে এই মহাকীর্তিবান ব্লগারের হিউম্যান সাইকোলজি বলে, শিরোনামে আরও একটি পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হয়।
এর ধারাবাহিকতায় সকাল ১০:৫৭ মিনিটে --বাবাকে নিয়ে অসাধারন একটি পোস্ট।---- উনি আরও একটি ব্লগ লিখে রেডি রাখছেন (যা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথম পাতায় দেখা যাবে)।
সুপ্রিয় পাঠকবৃন্দ, এবার বুঝতে চেষ্টা করুন কেন নতুন ব্লগারদের সামুতে জেনারেল বা সেফ হতে ২/৪ বৎসর সময় লাগে?
কারণ- সামুর আছে শহিদশানুদের মত জ্ঞানী-গুণী, প্রতিভাবান ব্লগার। যারা মাত্র ৩ মিনিটেই একটি মানসম্পন্ন ব্লগ লিখতে পারেন (যা প্রথম পাতায় প্রকাশ হওয়ার যোগ্য)।
আমারমত যেসকল হতভাগারা এখনও সামুর ওয়াচিং এ আছেন, তারা আর দেরী না করে অন্য যেকোন ব্লগ সাইট থেকে কপি-পেস্ট শুরু করুন অথবা বা...-ছাল যা ইচ্ছা লিখুন...
সেফ ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯% নিশ্চিত!!!!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×