somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি বার্নিং মংক

২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুন, ১৯৬৩।
অল্প সময়ের মধ্যে সমগ্র পৃথিবীতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি ছবি।
দক্ষিণ ভিয়েতনামে ধর্মীয় গুরু Thích Quảng Đức আমেরিকা সমর্থিত দুঃশাসক ডিং ডিয়েমের কালো নীতির প্রতিবাদে আত্নাহুতি করেছেন। পুলিৎজার জয়ী ফোটোগ্রাফার ম্যালকম ব্রাউনির তোলা এই ছবিটি দেখে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন,"No news picture in history has generated so much emotion around the world as that one."

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ ভিয়েতনামে প্রেসিডেন্ট ডিং ডিয়েমের নেতৃত্বে সুদীর্ঘ সময় নিপীড়নের স্বীকার হয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। খ্রিষ্ট এবং বৌদ্ধ ধর্মানুসারীদের মধ্যে একটি সুস্পষ্ট বৈষম্য তৈরি করেন ক্যাথলিক ডিং ডিয়েম। ইতিহাসের সেই অন্ধকার সময়টি আজো চিহ্নিত হয়ে আছে Buddhist crisis নামে।

ধর্মীয় গুরু Thích Quảng Đức এর আত্নাহুতি যতটা না তাৎপর্যপূর্ণ তার চেয়ে বেশি আধ্যাত্মিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০ মিনিট পেট্রোলের আগুনে জ্বলা Thích Quảng Đức এক মুহুর্তের জন্যও নিজের পদ্মাসন থেকে নড়েননি।

"আমার দৃষ্টির নির্বাণ এবং বুদ্ধের দৃষ্টি লাভের আগে, আমি বিনয়ের সাথে প্রেসিডেন্ট ডিং ডিয়েমের কাছে মিনতি করি যাতে তিনি দেশবাসীর প্রতি সহানুভূতিশীল হন এবং আমাদের দেশের স্বার্থে ধর্মীয় সমতা নিশ্চিত করেন। আত্নত্যাগের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মকে রক্ষার জন্য আমি প্রবীণ, ভক্তিভাজন, সংঘের সদস্য এবং সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বনকারীদের সংহতির আহ্বান জানাচ্ছি।"

স্বজাতিকে উদ্দেশ্য করে Thích Quảng Đức এর শেষ চিঠিই চূড়ান্ত পতন ডেকে এনেছিলো প্রেসিডেন্ট ডিং ডিয়েমের। এই মহান ধর্মীয় গুরুর মৃত্যুর পর পুরোপুরি ধর্মীয় সহিংসতা শুরু করেন ডিং ডিয়েম। পরবর্তীতে আমেরিকার হাতেই এই অজ্ঞ প্রেসিডেন্ট নিহত হন ১৯৬৩ সালের নভেম্বরে।

©ইতিহাসনামা
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×