'ঠকচাচা' নিকের শুরুটা ২ বছর ৪ মাস আগে। মাত্র চারটি পোস্ট করার পর আমার মেইল আইডির পাসওয়ার্ড ভুলে যাই। 'ঠকচাচা' নিকের ইউজার আইডি ও পাসওয়ার্ডও মিলছিলো না। হৃদয়ে ক্ষত নিয়ে ব্লগে ঢোকা ছেড়ে দিই। পাক্কা দুই বছর সামহোয়্যারসহ কোন ব্লগেই প্রবেশ করিনি।
পূর্বে অবশ্য স্বনামে একটি আইডি ছিল। এটা অক্রিয় করে দিয়ে নতুন নামে ব্লগিংয়ের সিদ্ধান্ত মতো 'ঠকচাচা' নিক খুলে ছিলাম। এর পেছনে কারণও আছে, ছদ্মনামে ব্লগিংয়ে আনন্দ না থাকলেও পদবী আর প্রাইভেসির কারণে এটি মন্দ নয়।
যাক, নতুন বছর শুরু হল সামহোয়্যারের সাথে। এখন থেকে নিয়মিত থাকব।
পুরনো যাদের কথা মনে আছে:
ফিউশন ফাইভ(বাঘের প্রোপিক ছিল। তখন খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন)
হাসান মাহবুব( তাঁবুতে কিশোরের ছুরি হাতে এমন প্রোপিক। ভাল লেখেন।)
শিপু ভাই (খুব সুন্দর একটা বাচ্চা মেয়ের প্রোপিক ছিল)
শরৎ দা (মডারেটর মনে হয়!)
লৌনলি ফাইটার/রিফাত রিস্টার্ট ( মারাত্মক মিস করি ওনাকে। কতবার ব্যান করতো যে ওনাকে)
আরজুপনি (ঘুষি বাগিয়ে আছেন। যেকোন সময় মেরে দেবেন নাক বরাবর।)
অপু তানভীর (খুব গল্প লিখত তখন। এখন জানি না)
জানা আপু (রিকশার রঙিন প্রোপিক। উনার কমেন্ট পাওয়া মানে ব্লগিং জীবন সার্থক এমন অবস্থা ছিল তখন।)
দূর্যোধন (পৌরাণিক প্রোপিক ছিল তখন। প্রভাবশালীও ছিলেন।)
( সঠিক মনে নেই। কি জানি দিয়ে)..ছিলে নিমন্ত্রণ' নামে একজন ছিল।
যাইহোক, অনেক জনপ্রিয় নামই এই মুহূর্তে মনে আসতেছে না। সবার জন্য শুভ কামনা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপী নিউ ইয়ার ২০১৫।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

