বর্তমানে বিশ্বে সুন্দর মুখ না , সুন্দর বাচন ভঙ্গীর জয় সর্বত্র । “কথা” বিশ্বের সেরা আর্ট , শুধু কথা দিয়েই জয় করা যায় সব কিছু । আসুন এ বিষয়ে আরো পরিষ্কার হইঃ
অবাস্তব কথা বললে , মানুষ জেনে যায় যে এটা একটা গাধা , আর গাধার ওপর যত ঝামেলা আছে , সবাই তা চাপিয়ে দেয় ।
বেশী বুঝার ভান করে কথা বললে , মানুষ জেনে যায় এটা একটা শিয়াল এবং এর ব্যাপারে সবাই সাবধান হয়ে যায় ।
নিজেকে দুর্বল করে বা অন্যকে ছোট করে কথা বললে , মানুষ বুঝে যায় যে , লোকটা অতি দুর্বল শ্রেনীর একধরনের মানুষ রূপী প্রানী ।
সিরিয়াস নীতি কথা , সরাসরি প্রশংসা বা মায়া দেখিয়ে ঢং করে কথা বললে , মানুষ বুঝে যায় লোকটা ভদ্র লোকের মুখোশ পরা ৪২০
উত্তেজিত হয়ে কথা বললে , মানুষ জেনে যায় যে , লোকটি লোভী প্রকৃতির । নিজের স্বার্থ হাসিলের জন্যে পাগলা কুকুরের মত আচরন করছে ।
এতক্ষন নেগেটিভ লোকদের নিয়ে আলোচনা করলাম এবার আসেন পজিটিভ কিছু কথা বলিঃ-
একজন সহজ মানুষের কথা বার্তাও হয় সহজ সাবলীল । কোন কৃত্তিম ভাব বঙ্গী থাকেনা তার আচরনে । একধরনের দরবেশী নীরবতায় তার প্রকাশ ভঙ্গী হয় শিশুসুলোভ । “দরবেশী নীরবতা”য় তার বিশালতা প্রকাশ পায় আর শিশুসুলোভ সরলতায় তার “কিছুই না” মনোভাব প্রকাশ পায় ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


