১৭৩ দিনের হরতাল, গান পাউডার
দিয়ে বাসে আগুন লাগিয়ে মানুষকে জীবন্ত কবর
দেয়া, লগি-বৈঠার তান্ডবে প্রকাশ্য
দিবালোকে হত্যা করে লাশের উপর ব্রাজিলিয়ান
সাম্বা নাচ, বঙ্গ ভবনের পানি, গ্যাস, বিদ্যুৎ বন্ধ
করে দেশের প্রেসিডেন্টকে ভাতে মারার হুমকি,
এসব কি তাহলে হাজার বছর আগের আরব্য উপন্যাস
হতে নেয়া? জাতি হিসাবে আমরা কি এতটাই পঙ্গু
যে এত তাড়াতাড়ি এসব ভুলে যাব? নাকি কেবল
শেখ হাসিনার প্রয়োজনে মনে করব, আবার শেখ
হাসিনার প্রয়োজনেই তা ভুলে যাব? কোনটা? দল
হিসাবে আওয়ামী লীগ যদি ব্যাপার
গুলো খোলাসা করে দেয় আমার মত
স্মরণশক্তি সমস্যাযুক্ত নাগরিকদের
বুঝতে সুবিধা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


