এক সময় কেন যেন মনে হচ্ছিল আমি আর দেশে ফিরে যেতে পারবো না। এই অনুভূতি ছিল আমার সবচেয়ে ভয়াভহ। তবে একদিনে মনে হবার তেমন কোন ব্যাপার না এটা… তৈরি হয়েছে অনেক দিন ধরে। তখন আমার দেশ ছাড়ার আড়াই বছর চলছে। আমি অনেক বন্ধু আর সিনিয়র ভাইদের যেতে দেখি, বিদায় দেই কিন্তু আমার আর যাওয়া হয় না। প্রথম বছর কিছুই মনে হোত না.. কিন্তু সময় পার হলে ইউনিভার্সিটি শুরু হয়। যে যার পড়াশুনা আর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুরু হয় একাকীত্ব। ক্লাসের পরিবেশ ছিল দুঃখজনক। কোন কোন কোর্সে পুরো ক্লাসে আমি একা, কোন কোন সময় নতুন শেখা টার্কিশ ভাষা বড় বেশী দুর্বোধ্য মনে হচ্ছিল, কোন সময় পুরো বিরক্তিকর। নতুন ছাত্র হলে খাবারের সমস্যা তো লেগেই ছিল, এখানে রান্না করার কোন নিয়ম নেই !! নতুন বন্ধু ছিল তবে শুধুই একটা সীমারেখা পর্যন্ত কেন যেন সেটা আর কিছুতেই পার করা যায় না। কোন এক সময় মনে হতে লাগলো আমি অচেনা এক দ্বীপে বাসা বাঁধতে শুরু করেছি। অনেক দিন পরে দেখা হয় বাংলাদেশীদের সাথে ক্যামন যেন এক দীর্ঘ পথের চক্রে পড়ে গেলাম। নতুন পড়াশুনার ব্যাপার বুঝে উঠা জরুরী এইসময়ে আরও এক মেঘ দুঃখ আমার জন্য অপেক্ষা করছিল.. ভাবতেও পারিনি। সেই বছরে আমার বড় দু বোনেরই বিয়ে ছিল। আমাকে সেই সময় ক্লাসে থাকতে হয়েছে, বিয়ের দিন একমাত্র ভাই হয়েও শুধু ফোনেই শুভকামনা জানিয়ে.. শান্ত থাকতে হয়েছে। আমি ফোনে শব্দ শুনে কল্পনা করেছি.. আমার বোনের বৌসাজ, মানুষের কোলাহল আর ছড়িয়ে থাকা আনন্দ। এত কঠিন সময় আমার জন্য অপেক্ষা করছিল একবারের জন্যও দেশ ছাড়বার আগে ভাবিনি। মানুষ সব অবস্থার মোকাবেলা করতে শিখে যায়, আমিও শিখতে থাকি শতবার আছাড় খেয়ে। টাকার একটা সমস্যা সবসময়ই লেগে থাকত। তখন দেশে যাওয়া আমার কাছে স্বপ্নতূল্য। আমি বুঝতে শিখি আমাদের সব ইচ্ছাই জীবনের সব বাঁধাকে অতিক্রম করতে সমর্থ না, আমি একটা চক্রে আটকে আছি। আমার দুই বছর আট মাস পার করার পর.. বাংলাদেশে যাওয়ার প্রথম টিকিট কিনলাম। সেদিনের আনন্দ অনেক বেশী কারণ একই সময় আমার একটা স্কেচের প্রদর্শনী চলছিল ফাইন আর্টস ফ্যাকালটির গ্যালারীতে। কয়েদিন আমার আর ঘুম হয় না… খালি ভাবছি যেয়ে কি কি করব। একসময় আমি সব যাত্রার প্রায় শেষে এসে গ্যাছি। সকল অপেক্ষার সমাপ্তি হতে যাচ্ছে.. আমি আকাশের ঠিক কোথায় বার বার সামনে কম্পিউটার স্ক্রিনে দেখছি। ভয়াভহ এক উত্তেজনা আমার সমস্ত শরীরকে অন্য এক আনন্দ সীমায় পৌঁছে দিচ্ছে। আমি জানালের ঝাপসা কাচ দিয়ে বাইরে দেখার চেষ্টা করি, আমরা নাকি ঢাকার ঠিক উপরে !! আমার হৃদস্পন্দন বাড়তে থাকে, আমি হালকা মেঘগুচ্ছের ভিড় ঠেলে নিচে জ্বলে থাকা আলোক বিন্দু আবিষ্কার করি। ঢাকায় তখন গভীর রাত, আমি কেন যেন দীর্ঘশ্বাস ছাড়ি…. নিজের অজান্তেই বলে উঠি, “এই যে আমার বাংলাদেশ, দেখ আমি আবার ফিরে এসেছি।”… আমার অসাড় দেহটা ফেলে রেখে, আট হাজার মাইল পাড়ি দিয়ে প্রতি মুহূর্তে এখানেই ফিরে এসেছি !! আমি জানি না.. এত ভালবাসা কোথায় লুকানো ছিল!! আমার সকল মৃত্যুর অবসান হয়েছে, আমি অবাক দু চোখ ভরে বাংলাদেশ দেখছি… আহা কি সুন্দর !!
ঘরে ফেরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৩২
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।