somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোষ সৃষ্টির মুক্তমনা পদ্ধতি

২৫ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাছ থেকে একা একা কাঠ হয়ে নৌকা হয়ে যাওয়ার উদাহরণ অথবা লোহার স্তুপের মধ্যে দিয়ে টর্ণেডো যাওয়ার ফলে বোয়িং বিমান হয়ে যাওয়ার উদাহরণ দেয়া হলেই মুক্ত(!)মনারা বলতে শুরু করেন যে এই উদাহরণ জীবিত কোষের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

লক্ষ্যণীয়, এখানে তারা ভাষার খেলা খেলছে। জীবিত কোষ বলতে তারা তাহলে কী বুঝায়? তাহলে কি তারা কোষের মধ্যে কোন আত্মার অস্তিত্ব স্বীকার করছে? অথচ এ ব্যাপারটি তারা কখনই স্বীকার করবে না। তারা বলবে কোষ একটি মলিকিউলার ফ্যাক্টরি আর প্রাণ হল কেমিকাল প্রসেস। এটাই হল ভাষার খেলা কিংবা পিছলানো স্বভাব, যা-ই বলেন। অর্থাৎ একদিকে বলছে বোয়িং ফ্যালাসি অন্যদিকে জীবিত কোষ বলতে তারা কী বুঝায় সে সম্পর্কে একটা ধাঁধার মধ্যে রাখার চেষ্টা করছে।

অথচ, যদি কোষকে একটি মলিকিওলার ফ্যাক্টরি বিবেচনা করা হয় সেক্ষেত্রেতো সমস্যাটি আরও প্রকট হয়ে পড়ছে। কারণ, একটি ব্যাকটেরিয়া কোষকেও যদি উদাহরণ হিসেবে নিই, কোষের মধ্যে আছে DNA যা কোষের এনজাইম সমুহের Blue Print ধারণ করে। আছে RNA, যা DNA থেকে তথ্য উদ্ধার করে তাকে নিয়ে রাইবোজমের মাধ্যমে এনজাইম সংশ্লেষ করে। আছে অক্সিডেটিভ ফসফরাইলেশন(সাইটোক্রোম সিস্টেম) যা কেমিকেল প্রসেস বজায় রাখার শক্তি সরবরাহ করে ATP তৈরীর মাধ্যমে। এখানে আমি এই যে বললাম DNA করে, RNA করে, সাইটোক্রোম করে, তাহলে কি এদের বুদ্ধিমত্তা আছে? না, বরং এই পুরো প্রসেসটাই অটোমেটেড। আর DNA হল এমন একটা জায়গা যেখানে এনজাইম এর তথ্য প্রোগ্রামিং করে রাখা হয়েছে তথা পরোক্ষভাবে কেমিকেল প্রসেসগুলোকে প্রোগ্রাম করে রাখা হয়েছে। তথাপি তাদের মতে এই কোষ তথা হাইলি প্রোগ্রামড মলিকিউলার মেশিন নাকি প্রিবায়োটিক স্যুপ-এ বাই চান্স তৈরী হয়ে গেছে। আজব ব্যাপার?


গাছ থেকে নৌকা


তাদের যুক্তিটা অনেকটা এরকম যে, গাছ থেকে বাই চান্স নৌকা তৈরী হওয়া সম্ভব না কারণ এটা জড়; তবে সিলিকন গুড়া থেকে বাই চান্স মোবাইল তৈরী হওয়া সম্ভব কারণ এটা জীবিত। যদিও মোবাইলের analogy দিয়ে কোষকে একটু বেশী সরলিকৃত করে ফেললাম। তবুও উদাহরণটা দিলাম এই জন্য যে মোবাইলে একটা হার্ডওয়ার আছে এবং এটার মধ্যে কিছু প্রোগ্রামিংও করা আছে। মোবাইলে কমান্ড দিলে যেমন সে ফলো করে (অর্থাৎ এক অর্থে জীবিত ধরে নিলাম!) ঠিক তেমনি ব্যাকটেরিয়া খাদ্য পেলে তাকে সুনির্দিষ্ট কেমিকেল প্রসেসে মেটাবলাইজ করে শক্তি সংগ্রহ করে।


সিলিকন গুড়া থেকে মোবাইল

অর্থাৎ নৌকা বানানোর জন্য বুদ্ধিমান নির্মাতা লাগলেও, কোষের মত একটি অটোমেটেড সফটওয়্যার-বেজড মলিকিওলার মেশিন তৈরী হওয়ার জন্য দরকার ‘মেশিনের মৌলিক উপাদান, সময় এবং চান্স’!!

এবার, আপনিই বলুন এদের লজিক(?) দেখে হাসব না কাঁদব?
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×