গরুর গাড়ী
০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাঁ-বাঁকা গাঁয়ের পথে
চলছে গরুর গাড়ী,
সেই গাড়ীতে নতুন বধু
যাচ্ছে শ্বশুর বাড়ী।
গাড়োয়ানের কন্ঠেতে গান
উদাস বাউল সূরে,
ক্যাঁচর-ক্যাঁচর আওয়াজ তুলে
গাড়ীর চাকা ঘোরে।
নতুন বধু চুপটি করে
বসে গাড়ীর কোনে,
শুন্যে তাকায় দৃষ্টি মেলে
পিছন পথের পানে।
গাড়োয়ানে হুট-হুটা-হুট
গরুরে তার হাঁকে,
ঝাঁকুনী দিয়ে চলছে গাড়ী
বাঁক ঘুরিয়ে বাঁকে।
গাঁয়ের পরে গাঁ পেরিয়ে
মাঠের পরে মাঠ,
ভর দুপুরে পৌঁছে গাড়ী
বসন্তপুর হাঁট।
গরু গুলো ক্লান্ত ভীষণ
জুড়িয়ে নেয় তায়,
হাটের পাশে থামল তারা
বটগাছটার ছায়।
ঝিলের ওপার যাচ্ছে দেখা
সামনে অচিন গাঁ,
সেই গায়েতে যাচ্ছে বধূ
কাঁপছে যে তার পা।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ ভোর ৫:২০
“সুজাতাকে ভালোবাসতাম আমি-
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসতাম কি না।”
তবুও একদিন হেমন্ত আসে কিন্তু... ...বাকিটুকু পড়ুন

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।...
...বাকিটুকু পড়ুন
সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন