সাক্ষীর বাড়িতে পুলিশের হানা ? আজব দেশ চলছে বেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী (সাফাই সাক্ষী) ৯নং সাব-সেক্টরের সেকেন্ড-ইন-কমান্ড মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারের বাড়িতে পুলিশ গিয়ে ভয়ভীতি দেখিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শামসুল আলম তালুকদারের বাগেরহাট শহরের বাসায় গতকাল দুপুরে যখন পুলিশ যায় তখন তিনি সেখানে ছিলেন না। তার অবস্থান সম্পর্কে তার স্ত্রীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন শামসুল আলম তালুকদার। বাসায় গিয়ে পুলিশ তাকে খোঁজার নামে বিভিন্ন জিনিসপত্র ওলটপালট করে বলে অভিযোগ করেছেন ডিফেন্স টিমের পক্ষ থেকে।
আসামিপক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মাওলানা সাঈদীর পক্ষে তারা একজন সাক্ষী ট্রাইব্যুনালে হাজির করেছিলেন। তিনি শামসুল আলম তালুকদার নন। কিন্তু দিগন্ত টিভি, সময় টিভি, গাজী টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে ভুল করে সাক্ষীর নাম শামসুল আলম তালুকদার প্রচারের পরপরই তার বাসায় পুলিশ গিয়ে হাজির হয়।
এর আগেও মাওলানা সাঈদীর পক্ষে বেশ কয়েকজন সাক্ষীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হুমকি, ভয়ভীতি দেখানো জিনিসপত্র ভাংচুর, মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে ডিফেন্স টিমের পক্ষ থেকে।
মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার জানান, তিনি সুন্দরবন ৯নং সাব-সেক্টরের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমদের অধীনে তিনি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মাওলানা সাঈদীর পক্ষের একজন সাক্ষী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




