আমাদের সুভাগ্য যে দেশ স্বাধীন হওয়ার অল্পসময়ের মধ্যেই আমরা দেশে একটি সংবিধান পেয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে স্বাধীন হওয়ার ৩৮ বৎসর পরও আমরা আমাদের শিক্ষানীতি ঠিক করতে পারিনি। শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেরা মানুষ হবে না গরু হবে, ধার্মিক হবেন না ধর্মনিরপেক্ষ হবে তাও ঠিক করতে পারিনি। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় একই মায়ের সন্তান কেউ হচ্ছে 'মোল্লা', কেউ 'মিস্টার', কেউ 'সাহেব' ইত্যাদি। স্বাধীনতার পর ৯টি শিক্ষা কমিশন তাদের রিপোর্ট দিলেও এখন পর্যন্ত সেগুলো বাস্তবায়নের ধারে কাছেও যাওয়া যায়নি। বর্তমান সরকারকে ধন্যবাদ তারা একটি শিক্ষা নীতির চুড়ান্ত খসড়া অল্প সময়ের মধ্যেই প্রণয়ন করতে পেরেছে। বর্তমান শিক্ষানীতি প্রণয়নের সাথে জড়িত ব্যক্তিরা কিছু বিতর্কিত বিষয় শিক্ষানীতিতে অন্তর্ভক্ত করায় দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আমাদের শিক্ষাবিদরা তাদের ব্যক্তি আদর্শ, দলীয় আদর্শ এর দিকে লক্ষ্য না করে দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতির ও দেশের অধিকাংশ মানুষের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে শিক্ষানীতি প্রণয়ন করেন তাহলে সকলের জন্যই মঙ্গল হবে। বর্তমান শিক্ষানীতির বিতর্কিত দিকগুলো হচ্ছে ঃ
এক.
........ এই শিক্ষানীতি সংবিধানের নির্দেশনা অনুযায়ী দেশে সেক্যুলার গণমুখী, সুলভ, ...... শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ভিত্তি ও রণকৌশল হিসেবে কাজ করবে।
খসড়া রিপোর্টে শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য-৩ এ সুনাগরিকের গুণাবলির ব্যাখ্যায় বলা হয়েছে, 'ন্যায়বোধ, ধর্মনিরপেক্ষতা বোধ, ...
বাংলাদেশের সংবিধানে 'ধর্মনিরপেক্ষতা' কে অস্বীকার করা হয়েছে বরং ত রাষ্ট্রের মুলনীতি হিসেবে ৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে "সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস"। আবার ৮(১ক) অনুচ্ছেদে বলা হয়েছে "সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি"।
সুতরাং ধর্মনিরপেক্ষতাবাদ দর্শনের ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করা হলে তাতে দেশে ব্যাপক বিতর্ক ও বিশৃংখলা দেখা দেবে।
দুই.
ইংরেজী মাধ্যমের শিক্ষাকে একটি বিদেশী ধারার শিক্ষা হিসেবে গণ্য করে একে বিশেষ শিক্ষা হিসেবে স্বীকৃতি ও পূর্ণ স্বাতন্ত্র দিয়ে সকল প্রকার পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও সংস্কার এর আওতার বাইরে রাখা হয়েছে।
ইংরেজী মাধ্যমের শিক্ষাকে নিয়ন্ত্রন করা না হলে সম-মৌলিক চিন্তা-চেতনা গড়ে তোলা বা সম-বিশ্বাসের নাগরিক তৈরী করা যাবে না। বরং জন ম্যাকলের কথাই সত্যি হবে, 'এদেশের মানুষ গুলো চেহারা-সুরতে থাকবে ভারতীয় কিন্তু চিন্তা ও কর্মে হবে ইংরেজ।
তিন.
শিক্ষানীতিতে সাধারণ শিক্ষাধারার মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম থেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাতিল করা হয়েছে। শুধু মানবিক ও ভোকেশনাল শিাক্ষার ৯ম-১০ম শ্রেণীতে ঐচ্ছিক বিষয় হিসাবে রাখা হয়েছে।
ধর্মীয় বিষয় উঠিয়ে দিলে দেশের স্কুলগুলোতে চাকরিরত প্রায় চার লক্ষ ধর্মীয় শিক্ষকের অধিকাংশের চাকরি চলে যাবে। মাদ্রাসায় ছাত্ররা পড়ার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে। সবচেয়ে বড় কথা বর্তমান বিশ্বে সর্বত্রই 'নৈতিক শিক্ষা' এর কথা বলা হচ্ছে। আর নৈতিক শিক্ষা আসে ধর্মীয় শিক্ষা থেকে। সুতরাং ধর্মীয় শিক্ষা তুলে দেওয়ার চেষ্টা করাটা আবহমান বাংলার শিক্ষা সংস্কৃতির বিপরীত নতুন শিক্ষা ব্যবস্থা হিসাবে দাড় করানো হবে, যা দেশের ধর্মপ্রাণ মুসলমান, আলোম-ওলামারা মেনে নেবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




