মার্কিন প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কোথায় শান্তি প্রতিষ্ঠা করেছেন? তিনি তো এখনও তাঁর পূর্বসরীর মতই ইরানকে শাসাচ্ছেন, দীর্ঘ মেয়াদে লড়াইয়ের জন্য আফগানিস্থানে আরও ১০ হাজার সৈন্য পাঠাচ্ছেন, হন্ডুরাসে জেলায়া সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকার হাত রযেছে, ইরাকে এখনও অবৈধ মার্কিন সৈন্য রয়েছে। মাত্র অল্পদিন ক্ষমতায় এসেই যিনি এখনও তার পূর্বসরীর যুদ্ধবাজ চেহারা বদলাতে পারেনি তিনি পেলেন নোবেল শান্তি পুরস্কার!!! নোবেল পেয়ে ওবামা সম্ভবত লজ্জিত হয়েছেন। ইতোপূর্বে আমাদের দেশে একজন অর্থনীতিবিদ যিনি ৩৫% সুদে মানুষকে টাকা ধার দিতেন তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছেন, শুধুমাত্র তাঁর কাছ থেকে একটি টেলিফোন কোম্পানীর শেয়ার ও তাঁকে দিয়ে 'মাইনাস টু' ফর্মলা বাস্তবায়নের জন্য। মাদার তেরেসার পর থেকে যাদেরকেই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাতে অবশ্যই বিতর্কের অবকাশ রয়েছে। প্রশ্ন উঠতে পারে তাহলে কাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেত, এমন অনেকেই ছিল, যারা যুদ্ধ বন্ধ ও শান্তির জন্য আন্দোলন করেছেন। যেমন, মার্কিন যুক্তরাষ্ট্রের সিন্ডি সিহান। যিনি ইরাকে তার সন্তান হারিয়ে, আর কোন মা যেন সন্তান না হারান সেজন্য আন্দোলন করেছেন, জেলে গিয়েছেন। ইরাক, আফগানিস্থানে হামলার পর যেসব যুদ্ধবিরোধী সংগঠন সারা বিশ্বব্যাপী যুদ্ধ বিরোধী মিছিল, সমাবেশ করেছে তাদেকেও শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে তাদের কাজের স্বীকৃতি দেওয়া যেত। ইরাকী সাংবাদিক জায়দির অথবা আল জাজিরা টেলিভিশন অথবা আল আরাবিয়া টেলিভিশনকেও শান্তিতে নোবেল দেওয়া যেত।
আলফ্রেড নোবেল আজ বেঁচে থাকলে দেখতে পেতেন তাদের নোবেল কমিটি হয়ে পড়েছে সাম্রাজ্যবাদের দালাল। এরা টাকা আর লবিং এর মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার দিচ্ছেন। বিভিন্ন দেশে অশান্তি ছড়ানোর জন্য শান্তিতে নোবেল পুরস্কার দিচ্ছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




