১. প্রায় মাসখানিক আগে জরুরী প্রয়োজনে পান্থপথ যাওয়া দরকার। গুলশান-১ এ কিছু কাজ শেষ করে উইনার বাসের টিকেট কেটেছি। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রাস্তায় একদিকে প্রচন্ড জ্যাম অপরদিকে বাসে পা রাখারও জায়গা নেই। বাসে উঠতে না পেরে একজন যাত্রী উইনার বাসের টিকেট বিক্রেতার সাথে মারামারি করল। টিকেট বিক্রেতা পালিয়ে গিয়ে ঘন্টাখানিক পরে এসে আবার টিকেট বিক্রি শুরু করল। এই সুযোগে কোন যাত্রী না থাকার কারণে বাসে উঠতে পারলাম। গুলশান-১ মোড় থেকে শুটিং ক্লাব পর্যন্তই বাস যেতে সময় লেগেছে আধাঘন্টারও বেশী। প্রচন্ড বৃষ্টির কারণে হেটেও যাওয়া যাচ্ছে না। আমি যেখানে দাড়িয়ে আছি তার পাশেই একজন প্রায় ৫০ বছর বয়স্ক চাচা দাড়িয়ে আছে। আর তার পাশে সংরক্ষিত আসনে কয়েকজন মহিলা ও তরুণী বসে আছে। দাড়ানো চাচার পাশে ২০-২২ বছরের একজন তরুণী হঠাৎ চাচাকে বলল, "গায়ের উপর ঝুকে পড়ছেন কেন?" বাসে প্রচন্ড ভীড়ে দাড়ানো চাচা ভ্যাবাচ্যাকা খেয়ে পড়ল। একটু প্রতিবাদের স্বরে বলল, এত ভীড়ে কিভাবে দাড়াবে। মেয়েটি জবাবে তার ডান হাত মুষ্টিবদ্ধ করে চাচার দিকে তাক করে বলল," আর একবার এদিকে আসলে এক ঘুষি মারব"। আমরা যাত্রীরা নির্বাক হয়ে তাকিয়ে রইলাম আর চাচা পাশে দাড়ানো অন্য যুবকের সাথে জায়গা পরিবর্তন করলেন।
২. যদিও সব জায়গায় সমান অধিকার, তবুও ইদানিং বাসে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে কোন পুরুষ বসলেই মেয়েরা ধমকিয়ে তাদের উঠিয়ে দেয়। একদিন বাসে মেয়েদের সিটে একজন মুরুব্বী বসেছিলেন। হঠাৎ একটি স্পপিজ থেকে একজন মহিলা উঠে চাচার সাথে চেচিয়ে উঠলেন। "আপনি কেন এই সিটে বসেছেন? উঠেন, ইত্যাদি। বন্ধু অনুপ দাড়িয়ে ছিল, সেও মহিলার সাথে সুর মিলিয়ে বলল, চাচা আপনি দেখেননি এটা মহিলাদের সংরক্ষিত আসন। আপনি উঠেন। চাচা উঠে দাড়াল, আর ঐ মহিলা ঐ সিটে বসতে গেল। সাথে সাথে অনুপ বলল, একটু থামেন। পিছনের সিটে একজন মহিলা বসেছিল, তাকে অনুপ বলল, আপনি এই সিটে আসেন আর চাচাকে বলল, মুরুব্বী আপনি ঐ সিটে গিয়ে বসেন। চিল্লানি মহিলা লজ্জিত হলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




