বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের অন্যতম পুরনো রাজনৈতিক সংগঠন। সাম্প্রতি আওয়ামী লীগে যা ঘটেছে তা হচ্ছেঃ
১. প্রবীন আওয়ামী লীগ নেতা তোফায়েল, রাজ্জাক, আমু, আঃ জলিলদের দলনেত্রী কর্তৃক নিগৃহীত ও উপেক্ষা করার কারণে তাঁরা ব্যাপক কেঁদেছেন।
২. ঢাকা সিটির মেয়র নির্বাচন নিয়ে আওয়ামী লীগে ব্যাপক টানাপোড়ন চলছে। আওয়ামী লীগে সম্ভাব্য মেয়র নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা হচ্ছেন, সাইদ খোকন, হাজী সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। হাজী সেলিমকে দলনেত্রী ব্যবসায় মনোনিবেশ করতে বলেছেন, বাকী থাকে মায়া ও খোকন। সাইদ খোকনের জনপ্রিয়তা পুরনো ঢাকা ছাড়া অন্য কোথাও তেমন নাই অপরদিকে মায়ার জনপ্রিয়তা থাকলেও সে ঢাকার স্থায়ী বাসিন্দা না হওয়ার কারণে পুরনো ঢাকার ব্যাপক ভোট না পাওয়ার আশংকা রয়েছে। মায়া ও খোকনের মধ্যে মেয়র হওয়া নিয়ে ব্যাপক প্রত্দ্বিন্ধিতা চলছে। অপরদিকে দলীয় নেত্রী শেখ হাসিনা কাউকেই বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি পারিবারিক কাউকে মনোনয়ন দিতে ইচ্ছুক। শেখ সেলিম মন্ত্রীত্ব না পেলেও তাঁরও ইচ্ছা ভাতিজা ফজলে নুর তাপস মেয়র নির্বাচন করুক। অপরদিকে শেখ রেহানা চাচ্ছে না তাপস উপরে উঠে যাক। তাই শেখ সেলিম ও শেখ রেহানার মধ্যে দ্বন্ধ চলছে। তবে তাপস ঢাকায় নতুন হওয়াতে এবং রাজনীতিতে নবীন হওয়াতে তেমন ভাল নেতাও হতে পারেনি আবার জনপ্রিয়তাও তেমন নাই। সেজন্য জনাব ফজলে নুর তাপসকে মেয়র প্রাথী দেওয়ার জন্য নেতা বানানোর মহড়া চলছে। সেই মহড়ার একটি পার্ট হচ্ছে, তাঁর উপর বোমা হামলার নাটক। শেখ পরিবারের এই ছেলেকে নেতা বানানোর জন্য হয়ত ফুফু ও চাচারা আরও অনেক নাটক তৈরী করবেন।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




