দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে পরপারে চলে গেলেন নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমান (৩৬) (ইন্নালিল্লাহি.....রাজিউন)। ইভ টিজিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে বখাটেদের টার্গেটে পরিণত হন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ১১ দিন তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। স্মর্তব্য, কলেজছাত্রীদের ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় কারণে এই কলেজ শিক্ষক বখাটেদের জিঘাংসার শিকার হন। গত ১২ অক্টোরর দুপুরে দুই বখাটে প্রকাশ্যে মিজানুর রহমানের ওপর হামলা চালায়। বখাটেরা প্রথমে মোটরসাইকেল দিয়ে এই কলেজ শিক্ষককে ধাক্কা দেয়। তিনি মাটিতে পড়ে গেলে বখাটেরা রড দিয়ে তার মাথা, বুক ও চোখে আঘাত করে। স্থানীয় লোকজন মিজানুর রহমানকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। নাটোরের বাগাতিপাড়া থানার পুলিশ এ হামলার পরও দৃশ্যত নির্বিকার ভূমিকা পালন করে। পরবর্তীতে সারাদেশে তোলপাড় শুরু হলে দুই হামলাকারীর একজনকে গ্রেফতার করা হলেও অন্যজন থাকে ধরাছোঁয়ার বাইরে। ইভ টিজিংকারীদের দ্বারা গুরুতর আহত মিজানুর রহমানের মৃত্যু সংবাদে সারাদেশে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বাগাতিপাড়ায় গত ক'দিন ধরে ঘরে ঘরে উড়ছে কালো পতাকা। একজন দায়িত্বশীল শিক্ষক সন্তানসম ছাত্রীকে ইভ টিজিং থেকে রক্ষা করতে গিয়ে যেভাবে জীবন দিয়েছেন তা অবশ্যই শোকাহত হওয়ারই বিষয়। ইভ টিজিংয়ের চিরঅবসানে এ শোককে শক্তিতে পরিণত করতে হবে। শুধু বাগাতিপাড়া নয়, সারাদেশের ইভ টিজিংকারীদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমরা মনে করি, ইভ টিজিংয়ের বাড়াবাড়ির জন্য পুলিশ ও সমাজ নেতাদের দায়িত্বহীনতা অনেকাংশে দায়ী। যে কারণে যেখানেই ইভ টিজিং ঘটবে সেখানকার পুলিশ প্রশাসনকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে। স্থানীয় সরকারের সদস্যদের এ ব্যাপারে জবাবদিহিতার মধ্যে আনার কথা ভাবা যেতে পারে। আমাদের বিশ্বাস, এ দুটি ক্ষেত্রে দায়বদ্ধতা সৃষ্টি করা সম্ভব হলে ইভ টিজিং বন্ধে প্রায় শতভাগ সাফল্য নিশ্চিত হবে। আমরা কলেজ শিক্ষক মিজানুর রহমানের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা জানাই। ইভ টিজিং প্রতিরোধের সংগ্রামে তিনি সবার অনুপ্রেরণা হয়ে থাকবেন এমন কামনাই করছি।
ইভ টিজিং প্রতিরোধের সংগ্রামে তিনি সবার অনুপ্রেরণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।