somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্টুন ছবির গোড়ার কথা

১৪ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কার্টুন ছবি আজ আমাদের সবার কাছেই পরিচিত। কিন্তু আমাদের অনেকের কাছেই এর আদি কথা অজানা। কিছু ইতস্তত কালির আঁচড় দিয়ে মনের ভাষাকে জীবন্ত করে তোলে এমন আঁকাআঁকিই কার্টুন হিসেবে পরিচিত। কার্টুনের কথা বললে আমাদের চোখের সামনে মোটামুটি এমন একটি ছবি ভেসে উঠে, যাতে রেখা বা রংয়ে একটু ভেঙেচুরে কিম্ভূত করা হয় আসল বস্তুর আলোকে। দেখে হাসি পায় যদিও, তবু কার্টুন ছবির মধ্যে একটি প্রচ্ছন্ন উদ্দেশ্য লুকিয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে, ১৬৭১ সালে যখন কাঠের পিঠে কার্টুনের উৎপত্তি হলো তখন কিন্তু এর ব্যবহার ছিল অন্যরকম। শুধু কার্টুন নয়, তখন থেকে ক্যারিকেচার, কমিক স্ট্রিপ আর অ্যানিমেটেড কার্টুনের প্রচলন শুরু হয়।

ক্যারিকেচার হচ্ছে পুরো ছবিটিকে বা তার অংশবিশেষকে ইচ্ছা করে বিকৃতি করা। এতে চেহারাকে অনেক বাড়িয়ে বা কমিয়ে দেখানো হয় সবসময়। আবার এর পেছনে কোনো গূঢ় রহস্য নাও থাকতে পারে। আর কমিক স্ট্রিপ হলো পর পর ছবি সাজিয়ে কোনো ঘটনাকে মূর্ত করে তোলা, যাতে গল্পটা বা ঘটনাটা ফিল্মের মতো চোখের সামনে ভেসে ওঠে। অ্যানিমেটেড কার্টুনের কথা, এতে পর পর অনেক ছবি এমন আঁকা হয়, যাতে তার ছবি তুলে পর্দায় অভিক্ষেপণ করলে ছবিগুলো জীবন্ত হয়ে ওঠে। এর নামই হচ্ছে কার্টুন ফিল্ম। যার আবিষ্কর্তা ছিলেন ওয়াল্ট ডিজনি। এবার আসা যাক কার্টুনের কথায়।

১৬৭১ সাল থেকেই মূলত কার্টুনের প্রচলন শুরু হয়। তখন অবশ্য এর উদ্দেশ্য ছিল খুব গুরুগম্ভীর। একটি শক্ত কাগজে ছবি এঁকে পরে তা থেকে ছবি তৈরি বা কাপড়ের উপর বন্ধনীর কাজ বা মোজাইক করার কাজে ব্যবহার হতো। অবশ্য ক্রমেই এর রূপ পাল্টে আধুনিককালের চিত্রশিল্পীদের কাছে এটি একটি শিল্প হয়ে ধরা দেয়।

সমৃদ্ধ হতে থাকে কার্টুন শিল্প। তারপর এলো নতুন যুগ। ১৮৬৩ সাল থেকে কার্টুন পত্রপত্রিকায় প্রকাশ হতে শুরু হলো। আর এর পথিকৃৎ ছিলেন ফরাসির 'শারিভাষী'। তার দেখাদেখি ইংল্যান্ডে আরম্ভ হলো পাঞ্চ (চঁহপব)। কার্টুন হাসায় ঠিকই, তবে হাসির খোরাক জোগাতেই শুধু কার্টুন ব্যবহার শুরু হয়নি। কার্টুন বিশুদ্ধ হাসির খোরাক যেমন জোগাতে পারে আবার প্রচণ্ড আক্রমণাত্মক ভঙ্গিও ধারণ করতে পারে। আজকের জটিল দুনিয়ার কার্টুন শুধু হাসার জন্য নয়, ভাবার জন্য। উপলব্ধির জন্য বিশেষত আঁকা হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×