জানার আছে অনেক কিছু (পর্ব ৩) জানেন কি পৃথিবীর সবচেয়ে ছোট গান কোনটি?
৩০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীর সবচেয়ে ছোট দৈর্ঘ্যের গানটির লিরিক হচ্ছে “You suffer, but why”, যার স্থায়িত্ব মাত্র ১.৩১৬ সেকেন্ড। ১৯৮৯ সালে গানটি ব্রিটিশ ব্যান্ড নাপাম ডেথের (Napalm Death) প্রথম এ্যালবাম স্কামে (Scum) আত্মপ্রকাশ। গীনিস বুক অফ রেকর্ডস মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের রেকর্ডেড গান হিসাবে এটি স্থান লাভ করেছিল। ব্যান্ড সদস্য নিকোলাস বুলেন এবং জাস্টিন ব্রড্রিক গানটি লিখেন। গানটি শুনুন এখানে
http://www.youtube.com/watch?v=9Z1IGjr2cT0
বাংলায় কোনটি?
অনেক অনেক দিন আগে কবির সুমনের বাংলায় গাওয়া চার লাইনের এই গানটি শুনেছিলাম। গানটি কোন এ্যালবাম এর সেটা এখন মনে পড়ছে না। তবে গানটির কথাগুলি এত সুন্দর ছিল যে একবার শুনেই মাথায় ডুকে গিয়েছিল এটি। আমার এ যাবত কালের শোনা সবচেয়ে ছোট বাংলা গান এটি। গানের কথাগুলি অনেকটা এ রকম।
হয়ত দেখেছ চার পাঁচ ফোটা জলে
চার সেকেন্ডে চড়ুই পাখির স্নান
আমিও এখন সেই পাখিটার দলে
শুনিয়ে দিলাম চার লাইনের গান।
আপনাদের কারো এরচেয়ে ছোট বাংলা গান জানা থাকলে কমেন্ট করে জানবেন।
নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫

মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ...
...বাকিটুকু পড়ুন
ছবি : এ আই
জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।
লাল রক্ত কালচে হওয়ার আগেই...
...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।...
...বাকিটুকু পড়ুন
একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প...
...বাকিটুকু পড়ুন