somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন না, স্বপ্নদোষ!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্বালানী তেলের মূল্য বাড়লেই দেশে প্রত্যেক কিছুরই খরচ বেড়ে যায়। গত ১২ বছরের ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলস্বরূপ দেশের মূল্যস্ফীতি এখন অসহনীয় পর্যায়ে! অথচ কেউই এ ব্যাপারে উচ্চবাচ্য করে না, যে যার মত অন্যের মাথায় কাঁঠাল ভাংতে থাকে! "বিচারকাজ" যেমন চলতে থাকবে, তেমনি বুঝি মূল্যবৃদ্ধি-ও চলতেই থাকবে!!!

অনেকে আঁতলামী করে বলেঃ "ভুমিষ্ট হবার পর থেকেই যেসব মানুষ, ফলাও করে বা মনে মনে, ইউরোপ-আমেরিকা-অষ্ট্রেলিয়ায় গেঁড়ে যাবার ধান্দা করতে থাকে, I hate them! I simply hate them!","যে শিক্ষা মানুষকে আত্মসম্মানী হতে শেখায় না, দেশ-পরিবার-মানুষের প্রতি দায়বদ্ধ করে তোলে না, বিদেশ-বিভুঁইয়ের স্বপ্নে বিভোর হতে বাধা সৃষ্টি করে না সে শিক্ষার কানাকড়িও মূল্য নেই আমার কাছে"......

আমি বলি কি, "ও ভাই আঁতেল, এটা সব সম্ভবের দেশ বাংলাদেশ!" দেশকে নিয়ে মাত্রাতিরিক্ত আশাবাদী এসব লোকেরা দেশের আমজনতাকেই ম্যাঙ্গো জুস মনে করে চুষে চুষে খাচ্ছেন! ঠিক তাদের পলিটিসিয়ান সহোদরদের মত! সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়া বা ভূমিকম্পে ধূলিস্যাত হওয়ার আগেই দেশে এসব ভাই-বেরাদরেরা যা শুরু করেছেন, তাতে বিদেশে পাততারি গুটিয়ে চলে যাওয়া ছাড়া তো আর কোন উপায় দেখি না!

যারা রাজনীতি করে পয়সা কামান, তারা গুণ অঙ্ক খুব ভালো পারেন। তারা নানান স্কীমে দেশের ১০ কোটি কর্মক্ষম মানুষের পকেট থেকে ১ থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত উশুল করেন। ফলপ্রসূ, এক স্কীমেই লোপাট হয় হাজার কোটি টাকা! "অপ্রাসংগিক ও অযৌক্তিক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি" হল এসব স্কীমের মধ্যে সবচেয়ে কার্যকরী ও লাভবান স্কীম।

আগে যারা রাজনীতি করত, জনগণের প্রতিনিধিত্ব করত, তারা সবসময় জনগণের সুবিধার কথা মাথায় রেখেই সব সিদ্ধান্ত নিত। আর এখন নেতাদের মাথায় থাকে শুধু ক্ষমতা-পদ-টাকার চিন্তা; তারা সবাই কদাচিত নিজ এলাকায় গিয়ে আশার বাণী শুনিয়ে আসে আর গলায় মালা পরে আসে!

অমুক ভাই অমুক দলের বড় পোস্ট পেয়েছে, অমুক দলের শাসনামলে অমুকের বিচার হয়েছে, অমুক নেতার কারণে তার এলাকায় সেতু-সড়ক হয়েছে, ইত্যাদি উপলক্ষে শুভেচ্ছা সমাবেশে যাওয়ার নিমন্ত্রণ আসে এখনো... আগে যেতাম, এসব সমাবেশে গিয়ে নিজে মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখতাম। এখন বুঝি এগুলো স্বপ্ন না, স্বপ্নদোষ!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×