হলাম আমি সকালবেলার পাখি,
মিসকল দিয়ে এখন তোদের তুলবো ডাকি ডাকি!
সূয্যিমামা লেপের তলায় নাকটা কেমন ডাকে,
সাতসকালে দেখে আমায় অবাক হল কাকে!
বলবো আমি, "ডোন্ট ইউ নো, হোয়াট হ্যাপেনিং টুডে?"
মনের ভিতর এখন আমার শতেক লাড্ডু ফুডে!!
দোস্তরা সব, চল উঠে পর, হোক না যতই ক্লেশ,
দেখা হবে ময়দানেতে, করবো মজা বেশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



