somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাওয়া বন্ধুটি

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে পশুপাখির সেবাতে যেমন করুণ দশা, ঠিক তেমনি তাদের আহরণ-বিপণন ইত্যাদিতেও পেশাদারিত্বের অভাব।

যে দোকান থেকে কচ্ছপটা কিনেছিলাম, সেটি মূলত একুরিয়ামের মাছের দোকান ছিল। সাথে অতিরিক্ত হিসেবে অন্যান্য জলজ প্রাণী ছিল। একটি একুরিয়ামে দেখলাম ৩/৪টি বেশ ছোট জাতের আদুরে কচ্ছপ। দেখে আমার মায়া লেগে গেল।

দরদাম করে সাধ্যের মধ্যে হওয়ায় একটি কিনে নিলাম। বিক্রেতা যাওয়ার সময় জোর করে একটি কাঁচের গোল পাত্র ধরিয়ে দিল; কচ্ছপটি থাকার জন্য। অথচ, আমি টিভিতে দেখেছিলাম, এই জাতীয় কচ্ছপকে বিদেশের মানুষেরা উঠানে, ঘরের মেঝেতে, ছোট দেয়াশলাইয়ের বাক্সে করে ছেড়ে দেয়।

বিক্রেতা বলল, কচ্ছপ ৪টি কয় দিন আগেই ধরা হয়েছে। তখন থেকে এগুলোকে তিনি মাছের একুরিয়ামেই রাখতেন। আমি তাকে এটির প্রজাতি, খাদ্যাভাস, চলাফেরার ধরণ ইত্যাদি সম্পর্কে জানতে চাওয়ার পরে বুঝলাম, তিনি কিছুই জানেন না।

বাসায় এনে পানির পাত্রে রাখতেই ওটা ছটফট করত। উপরে চলে এসে আমার দিকে তাকিয়ে থাকতো; যেন বলতে চাইত- আমাকে উঠিয়ে নাও। কিছুক্ষণ পর অবশ্য নিস্তব্ধ হয়ে যেত। আমি প্রথম দিকে পানি থেকে তুলে মাটিতে ছেড়ে দিতাম।

ওর ছবি তুলে ইন্টারনেটে দিয়ে এজাতীয় কচ্ছপ সম্পর্কে পড়াশোনা করে নিলাম। প্রথমেই যেটা নজরে কাড়লো, সেটা ছিল এধরণের প্রাণী থেকে মানবদেহে ক্ষতিকর স্যালমোনেলা ভাইরাসের সংক্রমণ হওয়ার বিষয়টি। সেটি জেনে ওকে আর মাটিতে ছাড়তাম না। আমি ছাড়া কাউকে ধরতে দিতাম না। আমি ধরে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতাম। মলত্যাগের পরে পাত্রের পানি বদলে ভালোভাবে ধুয়ে ফেলতাম।

এই বিষয়ে খেয়াল রাখতে গিয়ে একটা ব্যাপার আমার নজর এড়িয়ে গেল। আমার পোষ্যটির পানিরে সাঁতরানোর মত বৈঠাকৃতির পা ছিল না, বরং মাটিতে চলার মত আঙ্গুলবিশিষ্ট পা ছিল। অর্থাৎ, এটি ছিল tortoise, aquatic turtle না!

তার কয়দিন পরেই কচ্ছপটি মারা যায়। অত্যাধিক সময় পানিতে থাকার ফলে শরীরে ছত্রাকের সংক্রমণ ঘটে মারা যায় সেটি। সেই বেদনার্ত মুহুর্তের কথা আমি জীবনেও ভুলব না।

আসুন, এই ধরিত্রী দিবসে অঙ্গীকার করি, আমরা সবাই আমাদের আশেপাশের পোষা বা বন্য প্রাণীদের জানতে শিখি, বুঝতে শিখি, তাদের ভালোবাসি, তাদের অস্তিত্ব ও প্রাকৃতিক সহাবস্থানকে স্বীকার করি।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×