somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইয়াবা বাবার মুক্তি

২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু সংবাদ খুবই দৈনন্দিন হয়ে যাচ্ছে আজকাল। এই যেমন, ইয়াবার চালান ধরা পরা। টেকনাফ এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিজিবি বা কোস্টগার্ডের হাতে প্রায়ই ইয়াবার চালান এবং বেশ কিছু পাপেট ধরা পরে। গতকালের পত্রিকায় পড়েছিলাম দেড় লাখ ইয়াবা; আজকে পড়লাম ৭ লাখ ইয়াবা। আপাত দৃষ্টিতে খবরগুলি শুনে আনন্দিত বা গর্বিত হতে পারেন; কিন্তু এই ধরা পরার সংখ্যাটি নগণ্য, এবং এইগুলি বড় চালান বাঁচানোর Diversion; আগেও এরকম হয়েছে অনেকবার।

রোহিঙ্গা ইস্যুতে দেশে এখন এত তর্ক-বিতর্ক হচ্ছে; অথচ, একই অঞ্চল হতে উদ্ভুত এবং রোহিঙ্গাদের সাথে পরোক্ষভাবে সম্পর্কিত এই ভয়াবহ সমস্যা নিয়ে কারো কোন ভ্রুক্ষেপ বা আক্ষেপ নেই। এদিকে এরই মাঝে সেই সমস্যার অন্যতম কারিগর মুক্তি পেয়ে গেলেন।

মায়ানমার থেকে শুধু রোহিঙ্গারাই আসে না, ইয়াবাও আসে। এই ইয়াবা গত ১০-১৫ বছরে দেশের মাদকাসক্ত এবং মাদকপ্রেমীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাদকে পরিণত হয়েছে। সহজলভ্য এবং পরিবহনে অপেক্ষাকৃত সহজ হওয়াই এর জনপ্রিয়তার কারণ।

যখন যশোরের সরকারদলীয় সাংসদ রণজিৎ কুমার রায়ের "সভাপতি পরিবার" দেখছে এই জাতি, তখনই রাজধানীর একাংশের মেয়র আনিসুল হক রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করতে গিয়ে দেখেন- দখলদারেরা রাষ্ট্রের চেয়েও শক্তিশালী!

যখন ঝালকাঠির সাংসদ বি এইচ হারুনের চেক প্রতারণার স্বীকার হচ্ছে অন্যেরা, তখনই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমেদকে জনসম্মুখে লাঞ্ছিত করে ছাত্রলীগের কিছু কর্মী-সমর্থক।

সরকারের বা রাজনৈতিক দলগুলির সংশোধনের চেষ্টা বা আন্তরিকতায় ঘাটতি নেই। কিন্তু, মন্দকে দমানো এত সহজ নয়, খারাপকে থামানো সোজা নয়। তারা সব জায়গায় খুঁটি গেড়ে বসে আছে। এরকম পরিস্থিতিতে যদি ইয়াবাসম্রাটখ্যাত সাংসদ বারংবার প্রবল প্রতিপত্তির সাথে মুক্তি পেয়ে যায়, তাহলে দেশের সামাজিক এবং রাজনৈতিক অগ্রগতি কিভাবে হবে?

সম্ভবত মাসখানেক আগে, মিরসরাইয়ে গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্রধারী ডাকাতেরা র‍্যাবের একটি গাড়িকে সাধারণ যাত্রীবাহী ভেবে হামলা করে। গাড়ির দরজা খুলে সিনেমার স্টাইলে ডাকাতদের নিধন করে র‍্যাবের সাহসী সদস্যরা। এরকম আরো নানাবিধ ঘটনার কারণে র‍্যাব-পুলিশের প্রশংসা করতেই হয়। ছিনতাইকারী, মাদকব্যবসায়ী, চোরাচালানকারী, জলদস্যু, ডাকাত, এসব অপরাধীদের যদি প্রচলিত আইনী কায়দায় মোকাবেলা করা না যায়, তবে অভিনব পন্থা বেছে নিতে কোন আপত্তি নেই। জনগণের সমর্থন থাকবে সবসময়।

জঙ্গিদমনের ব্যাপারে সরকার সাম্প্রতিক যেরকম আগ্রাসী পথ অনুসরণ করছে, মাদকসম্রাট বা গডফাদারদের ব্যাপারেও অতিসত্ত্বর সেরকম উপায় অবলম্বনের আহ্বান জানাচ্ছি; হোক তারা সরকারদলীয় প্রভাবশালী। মনে রাখতে হবে, এক বালতি মধুর মাধুর্য নষ্ট করতে এক ফোঁটা মূত্রই যথেষ্ট!
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

×