somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবার-কে "না" যে কারণে

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রিকায় বসে আম্রিকায় প্রতিষ্ঠিত একটি কোম্পানির প্রধান আম্রিকার বর্তমান সরকারপ্রধানের পক্ষ নিয়েছে।

এতে আমাদের দেশের ওই প্রতিষ্ঠানের ভোক্তাদের উপর কোন প্রভাব পরবে, বা প্রতিক্রিয়া দেখানো উচিত হবে বলে মনে করি না।

ঢাকা শহরে যাদেরকে taxi cab বা cng চালিত auto-rickshaw তে চলাচল করতেই হয়, তাদের জন্য uber হচ্ছে পরিত্রাণের বিশাল মাধ্যম।

এসব না বলে বরঞ্চ ভিন্ন কিছু বিষয়ে আলোচনা করা যেতে পারে। ইউরোপের বেশ কিছু দেশে, এবং চীন-জাপানের মত দেশগুলিতে সাইকেলকে "রেন্ট-এ-কার" সার্ভিসের গাড়িগুলির মতই ব্যবহার করা হচ্ছে বেশ কিছু বছর ধরে।
শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, অফিস পাড়ার পার্কিং প্লেসে সারি সারি সাইকেল বাঁধা থাকে। টিকেটিং বা mobile application-এ registration করে যে কেউ সাইকেলের মালিক না হয়েও সাইকেল চালিয়ে একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। গন্তব্যে গিয়ে ওই সাইকেল সেখানেই রেখে দেওয়া হয়। পরে অন্য যাত্রী সেখান থেকে নিজে সেটি নিয়ে যান নিজের গন্তব্যের উদ্দেশ্যে।

বাস-রেলগাড়ির মত বড় গণপরিবহনের পাশাপাশি সাইকেলই হতে পারে ঢাকা শহরকে যানজট এবং পরিবেশ দূষণের মত বিধ্বংসী উপাদান হতে বাঁচানোর অন্যতম প্রধান উপায়!

সাইকেল শুধু বিশ্ব রেকর্ডের জন্য নয়, স্টান্টবাজির জন্য নয়, অবকাশ যাপনের জন্য নয়, সাইক্লিং ইভেন্ট আয়োজনের জন্য নয়।

জ্বালানী নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে, বায়ুদূষণ কমাতে, সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে সাইকেলের প্রতিদ্বন্দী কেউই হতে পারে না!

ঢাকার বর্তমান যানজট, জনজট, ভবনজট থেকে কোন পরিকল্পনা, প্রজেক্ট, উড়ালসেতু, metro-rail, কিছুই পরিপূর্ণ পরিত্রাণ দিতে পারবে না; শুধুমাত্র সাইকেল ছাড়া!

সাইকেল গত ৭/৮ বছর আগেও বিলাসী পণ্য ছিল না। আগেও আমদানি হত, এখনও হয়। এখন দেশ থেকে রপ্তানিও হয় সাইকেল। এরকম পরিস্থিতিতে দাম কমে যাওয়ারই কথা! কিন্তু, সচেতন নাগরিক সমাজের বাড়ন্ত সচেতনতাকে পুঁজি করে ধীরে ধীরে সাইকেলের দাম অনেক গুণ বাড়িয়েছে ব্যবসায়ীরা।

সবকিছু বিবেচনা করে, দেশীয় পণ্যকে প্রাধান্য দিয়ে, নিজেদের সময়-স্বাস্থ্য-অর্থের প্রতি খেয়াল রেখে, শহরের এক স্থান থেকে অন্য স্থানে যেতে, মন্ত্রী থেকে শুরু করে পরিচ্ছনতাকর্মী পর্যন্ত সবাই সাইকেলকে আবশ্যক যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার শুরু করবেন- এই আশা রেখে লেখা শেষ করলাম!
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×