somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবহন ধর্মঘটঃ পর্দার পেছনে কারা? (সংকলিত পোস্ট)

০১ লা মার্চ, ২০১৭ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীর আহমেদ নোমান লিখেছেনঃ-

দুইদিন দেশের সবাইকে জিম্মি করে শাহজাহান খান আসলে ২০১৯ এর নির্বাচনে নিজের নমিনেশন পাকাপোক্ত করলেন এবং সরকার গঠন করলে তাকে যে সড়ক পরিবহণ মন্ত্রণালয় দেওয়া জরুরী তাও নিশ্চিত করলেন। সত্যিই লোকটার বুদ্ধির প্রশংসা করতে হয়!
-------------------------------------------------------------------------------------------------------

আরিফ মাহমুদ লিখেছেনঃ-

বিভিন্ন পেশাজীবীদের এক বৈঠকে তুমুল তর্ক হচ্ছে কে কার চেয়ে সেরা?
ডাক্তার বলছেন- প্রথম মানবের বাম পাঁজরের হাড় থেকে নারী তৈরি করা হয়েছে। আর হাড়খানা নিতে তো নিশ্চয়ই প্রথমে একটা সার্জারির প্রয়োজন ছিলো। তাই ডাক্তাররাই সেরা।
ইন্জিনীয়ার বলছেন- না তা কেমন করে হবে। প্রথম মানব মানবী তৈরি করার আগে স্রষ্টা বিভিন্ন জিনিসকে ঠিক ঠিক জায়গায় নিঁখুত ভাবে স্থাপন করেছেন। একমাত্র ইন্জিনীয়াররাই কাজটি যথাযথভাবে করতে পারে। তাই ইন্জিনীয়াররাই সেরা।
এবার আর্কিটেক্টরা বলছেন-দুঃখিত মানতে পারলাম না। প্রকৌশলীরা নির্মাণ করে ঠিক। কিন্তু এটা করার আগে একটা সুন্দর নিঁখুত ডিজাইন তৈরী করে দিতে হয়। এই কাজটাতো একমাত্র আর্কিটেকটরাই করে। তাই আমরাই সেরা।
এবার আরেকজন বলছেন। বাদ দেন আপনাদের সার্জারি,নির্মান আর ডিজাইন। স্রষ্টা এসব কিছু তৈরী করার আগে পুরো দুনিয়া একটা কেয়াস বা বিশৃংখল অবস্থায় ছিলো। এই বিশৃংখলার পেছনে দায়ী কারা? নিশ্চয়ই পলিটিশিয়ানরা। তাই, আমরাই সেরা।

আজকে যে পরিবহন ধর্মঘট হচ্ছে। মুমুর্ষু রোগী হাসপাতালে পৌঁছার জন্য গাড়ি না পেয়ে রাস্তায় বিছানা পেতে বসে আছে, হাজার মাইল পথ পাড়ি দিয়ে ঘরেফেরা যাত্রি এয়ারপোর্টে বন্দি হয়ে আছে, স্কুলের পরীক্ষার্থিরা ঠিক সময় কেন্দ্রে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছে, জীবিকার জন্য বিভিন্ন মানুষের কর্মস্থলে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে- এই বিশৃংখল অবস্থার জন্য কি শুধু পরিবহন শ্রমিকরা দায়ী? ওরা এতো সাহস কোত্থেকে পাচ্ছে।

বিচারপতি হাবিবুর রহমান বলেছিলেন-দূর্নীতিবাজ রাজনীতিবিদরা এই দেশের সবচেয়ে বড় বাজিকর। আর যাবতীয় বিশৃংখলার জন্য মূলত এই বাজিকররাই দায়ী। এদের ইশারা ছাড়া দেশের কোথাও কিছুই হয়না।
------------------------------------------------------------------------------------------------

এএসএম ফখরুল ইসলাম লিখেছেনঃ-

দেখুন, সোনার বাংলায় সমিতি নতুন কিছু না। দোকানদার-মালিক ব্যবসায়ী সমিতির পাওয়ার নিয়ে অনেকবার বলেছি। এখন লাইমলাইটে এসেছে বাস-ট্রাক ড্রাইভার-মালিক সমিতি। সামনে নসিমন উন্নয়ন সমিতিও হয়তো আসবে। খেলা হবে।
.
বাংলাদেশে সাংবাদিক সমিতি আছে, ইঞ্জিনিয়ার সমিতি আছে, তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি আছে। এসব সমিতির উদ্দেশ্য ও বিধেয় কি তা পরিষ্কার- তুমি আমার সাথে খেলবা, আমি তোমার সাথে খেলবো। তুমি আমার সাথে খেলবা না, তাও আমি তোমার সাথে খেলবো। কোন রাখঢাক নাই। সততার এমন দৃষ্টান্ত আমি খুব বেশি দেখি নাই।
.
এই যে একজন খুনী ড্রাইভারের যাবজ্জীবন দেয়ায় বাস-ট্রাক ড্রাইভার-মালিক উন্নয়ন সমিতি সারা দেশ অচল করে দিলো, রাজনীতি বুঝে থাকলে আপনি জানেন, সোনার বাংলায় এই প্যাটার্ণ নতুন না। এখানে ভেজালবিরোধী অভিযান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করলেও ব্যবসায়ী সমিতি আন্দোলন করে দেশ অচল করে দেয়। একটা সমাজ কতটা পঁচে গেলে, কতটা বর্বর হলে অন্যায় করতে দেয়ার জন্য সরাসরি আন্দোলন করা হয়, কার ফাঁসি হবে কার হবে না সেসব সিদ্ধান্ত পথে-ঘাটে নেয়া হয়- ভাবি আর বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাই। ২০৪১ সাল আসতে কত দেরী যেন?
.
যে দেশে বিরোধীদলের সংঘবদ্ধ নেতাকর্মীদের বাইড়িয়ে দুই মিনিটের মধ্যে রাস্তা খালি করে ফেলা হয়, সে দেশে বাস-ট্রাক ড্রাইভারদের লাইনে আনা কোন ব্যাপার না। বাংলাদেশে এমন একটা প্রতিষ্ঠান নাই যেখানে রাজনীতি নাই। বিশেষ করে এইসব বাস-ট্রাক ড্রাইভার-মালিক সমিতিতে আছেই একটা জিনিস- রাজনীতি। এসব সমিতির যাবতীয় নেতা-খেতা হয় পাঁড় সরকারী দলের লোক, নাহয় ক্ষমতা বদলের সাথে পালা বদলে হয়ে যাওয়া সরকারী দলের লোক। এরা টিকেই আছে সরকারী দল করার সুবিধা ভোগ করে। আনুগত্য এদের বেঁচে থাকার হাতিয়ার। এদেরকে একটা ফোন দিলেই আন্দোলন সুড়সুড় করে বাড়ি চলে যাবে। কিন্তু এরা জানে, এই ফোনটা আসবে না। কারণ সরকারের এসব সমিতির দরকার আছে। এসব সমিতির সরকারের/আদালতের/পেটোয়া পুলিশ বাহিনীর দরকার আছে। আন্দোলনকারীরা বেশি বাড়াবাড়ি করলে হয়তো একসময় ফোন আসবে। তারপর আন্দোলন থামবে। পর্দার আড়ালে মুক্তি পাবে খুনী বাস ড্রাইভার।
.
আয়নাবাজি সিনেমা দেখেছেন? মজা না? সমস্যা হচ্ছে, এই মজাটা রূপকথা না। জীবন থেকে নেয়া। আপনি রাজনীতি বোঝেন না দেখে জানেন না।
----------------------------------------------------------------------------------

মামসাদ লিখেছেনঃ-

একবার বাড়িতে আমাদের পুকুরে মাছ চাষ করা হচ্ছিল। কয়দিন পর পর শুনতাম চাচা এসে আব্বাকে বলত যে মাছ চুরি হয়ে যাচ্ছে। চোরকে ধরা যাচ্ছে না। তো পাহারা বসানো হল। এক রাতে চোর ধরা পড়লো। তাকে মাইর দেয়া হইল। সে কয়দিন পর এসে পুকুরে বিষ ঢেলে দিল। এরপর আরেকদিন তারে আরেকবার ধরে মাইর দেয়া হইল।
এবার সে গ্রামের মাতব্বর এর কাছে গিয়ে বিচার দিল। মাতব্বর আবার সেই বিচারের সালিশ ডাকলো। চাচারে ডেকে পাঠানো হইল যে চাচা কেন তারে মারসে। সে এক বিশাল কাহিনি।
এতদিন মনে মনে ভাবতাম আমার চাচা বেকুব। আজ দেশে ধর্মঘটের কারন জানার পর বুঝলাম আমাদের কারো কিছু করার নাই।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ রাত ৮:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×