somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবির ভর্তি পরীক্ষায় বিতর্কিত প্রশ্ন

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্যা গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদককে ২০১৩ সালে তিনি বলেছিলেন, "আমি বার্মিজ বিন লাদেন!" বিবিসি-সিএনএনসহ আরো অন্যান্য বিশ্বমিডিয়ার সামনে নির্দ্বিধায়, নির্লজ্জের মত নিজের উগ্রতার কথা জাহির করেন তিনি।

তিনি হলেন মায়ানমারের অন্যতম শীর্ষস্থানীয় বৌদ্ধভিক্ষু আশিন উইরাথু। তিনি, তার শিষ্যেরা, এবং তাকে অনুসরণকারী বৌদ্ধধর্মাবলম্বী জনগণ গৌতম বুদ্ধের দেখানো পথের ঠিক উল্টা পথে চলেন। হিংসাই তাদের পরম ধর্ম।

এরা সাধারণ বার্মিজ জনগণকে রিপ্রেজেন্ট করে না। এরা সাধারণ বৌদ্ধধর্মাবলম্বীদের রিপ্রেজেন্ট করে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় ওই বিতর্কিত প্রশ্নটিতে "বৌদ্ধধর্মাবলম্বী" শব্দটি দিয়ে যদি আশিন উইরাথু এবং তার সমর্থকদের বুঝানো হয়ে থাকে, তবে তাতে দোষের কিছু দেখি না। তবে, যেহেতু এটি ভর্তি পরীক্ষার প্রশ্ন, এবং এতে ব্যাখা-বিশ্লেষণ করার সুযোগ নেই, তাই এরকম প্রশ্ন করা এড়িয়ে যাওয়া উচিত ছিল।

এবার আসি, অপর বিতর্কিত প্রশ্ন প্রসংগে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ।

একজন মুসলিম (লিবারেল, মডারেট, প্রাকটিসিং, বা এক্সট্রিম) মাত্রেই জানেন- বাইবেল ও ইঞ্জিল শরীফ দুইটাই একই গ্রন্থকে নির্দেশ করে। যদিও আধুনিককালে অনেকবার বিকৃত হয়েছে বাইবেল। সরে এসেছে মূল "ইঞ্জিল শরিফ" থেকে। তারপরেও ৪টি অপশনে একই জিনিস দুইবার না দিয়ে ত্রিপিটক বা তাওরাত বা অন্য বইয়ের নাম দেওয়াটাই সংগতিপূর্ণ আচরণ ছিল।

দ্বিতীয়ত, গীতার পূর্বে "পবিত্র" লেখা না থাকা প্রসংগে বলতে হয়, বাইবেলের আগে ক্রিশ্চিয়ানেরা "হলি" বলে থাকে, এটি বাইবেলের নামের অংশ। তেমনি বাংলাভাষীরা কুরআনের আগে পবিত্র বলে থাকে, যদিও মূল নামে পবিত্র শব্দটি নেই। সনাতন ধর্মাবলম্বীরা গীতাকে গীতা-ই বলেন; পবিত্র লাগিয়ে পবিত্রতা জাহির করতে হয় না।

সবচেয়ে বড় কথা- দেশে অনেকদিন যাবত রামরাজত্ব (বাগধারা) চলছে। দেশের আনাচেকানাচে সবখানে অমুক লীগ, তমুক লীগ। আদালতের আইনজীবি পরিষদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, পেট্রোল পাম্প মালিক সমিতি থেকে শুরু করে বাস-ট্রাক শ্রমিক সমিতি, সরকারি-বেসরকারি-সামরিক সব খাতে ক্ষমতাসীনদের সদর্প পদচারণা।

এমতাবস্থায়, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের #চারুকলা অনুষদের ভর্তিপরীক্ষায় এরকম প্রশ্ন দেওয়াটা কি অজ্ঞতা নাকি ষড়যন্ত্র, সেটা খতিয়ে দেখা উচিত।

পরিবারের কর্তার টাকার ব্যাগ থেকে টাকা চুরি হলে সবার প্রথম সন্দেহ কাজের লোকের উপর যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, চুরি করেন গৃহিণী নিজেই, কিংবা কর্তার উত্তরাধিকারেরাই।

অনেক সময় দেখা যায়, ঘরে কাজের লোকই নেই! রাবির ক্ষেত্রেও কি এরকমই ঘটেছে?!
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×