আমিঃ দোস্ত, একটা জরুরী কথা বলতে চাই।
বন্ধুঃ বলে ফেল।
আমিঃ ভাবীকে, মানে তোর হবু বউকে, হাজার হাজার মানুষে অনুসরণ করছে!
বন্ধুঃ (চেয়ার থেকে লাফিয়ে উঠে) কি? কই দেখলি? দাড়া ওকে একটা কল দেই। (কল দিল, সাথে সাথে রিসিভড)
বেবি, তুমি কই? ঠিকাছো তো?
ভাবীঃ হ্যাঁ, জানু! আমি তো বাথরুমে যাওয়ার আগে একটা প্রি-শাওয়ার সেলফি তুলছি। ক্যানু, কি হইছে?
বন্ধুঃ নাহ, কিছু না। বাই, উম্মম্মমাআ!
(আমার দিকে রাগত স্বরে) কই, ও তো ঘরেই; কোন পাবলিক প্লেসে না!
আমিঃ আরে, বোকা! ডিজিটাল যুগে ন্যাংটা হইতে যেমন কাপড় খোলা লাগে না, তেমনি হাজার লোকের ফলো-টার্গেট হতেও ঘরের বাইরে বের হতে হয় না!
বন্ধুঃ আচ্ছা! ফেসবুকে! ফলোয়ার তো আমারও আছে। ৪২০ জন।
আমিঃ তুই কি করস?
বন্ধুঃ ব্যবসা, রাজনীতি।
আমিঃ তোর ৮৪০ জন অনুসরণকারী থাকাও স্বাভাবিক! ভাবী কি করে?
বন্ধুঃ সেও আমার ব্যবসায় হাত বাটায়। আর কি করে?
আমিঃ বাথরুমে যাওয়ার আগে যা করছিল, সবসময় সেটাই করে!
(ঘটনা এবং চরিত্র কাল্পনিক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
