somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৌকায় মৃত্যুযাত্রা

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেন্ট মার্টিন যেতে মৃত্যু-আতঙ্কঃ আজকে ১২ বছর ধরে জানি। (Click This Link) সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালি ও দেশের প্রায় সব দ্বীপ-অঞ্চলে যেতেও কমবেশি একই অবস্থা।

স্থানীয় মানুষেরা, গরীব মাঝি-শ্রমিকেরা, এবং সাঁতার জানা পাবলিকেরা (যদিও সাঁতার জানা দিয়ে এরকম সাগরের মাঝে কিচ্ছু যায় আসে না, মৃত্যু নিশ্চিত) এসব গুরুত্ব দেন না, নিয়তি বলে মেনে নিয়েছেন, অনেকে অন্যের পরিস্থিতি দেখে হাসাহাসি করেন, চ্যালেঞ্জ হিসেবে অন্যদের এক্সেপ্ট করতে বলেন।
উপরন্তু, মানুষ-ও কাজ বা বিনোদনের কারণে, জেনে বা না জেনে জীবন-মৃত্যুর মাঝে লড়াই করেন।

লাইফ-জ্যাকেট অপ্রতুল মানলাম, কিন্তু সাগরের ঠাণ্ডা পানিতে লাইফ জ্যাকেট নিয়ে ভাসলেও, উদ্ধারকারী বোট আসতে আসতেই অনেকে মারা যাবে।
এসব জলযানের সার্বিক কাঠামো এবং কার্যপ্রণালী অন্য কোন দেশে পাওয়া বিরল; জাদুঘরে সাজিয়ে রাখার যোগ্য এই নৌকাগুলি। এমনকি, জলযানে উঠা-নামার সময়ের যে পদ্ধতি, সেখানেও রয়েছে মৃত্যুঝুঁকি।

সবচেয়ে বড় কথা, বেশির ভাগ পর্যটন স্পট প্রান্তিক এলাকা, যেখানে উন্নয়নের (প্রকৃত উন্নয়ন, লোকদেখানো নয়) ছোঁয়া এখনও পৌঁছেনি। এবং পর্যটন অবকাঠামো (নিরাপদ যাতায়াত, নিরাপদ খাবার পানি, নিরাপদ স্যানিটেশন এবং নিরাপদ রাত্রিযাপন) প্রায় গড়ে উঠেনি বললেই চলে। ভ্রমণপিপাসু মানুষের আকর্ষণের কারণে, অবসরে-ছুটিতে মানুষের বিনোদনের আগ্রহের কারণে, ধীরে ধীরে এসব স্থানে "স্থানীয়ভাবে" পর্যটনশিল্প গড়ে উঠে। যেখানে বিনিয়োগ, কর্মসংস্থান, পরিকল্পনা সবই স্থানীয় পর্যটন-অনভিজ্ঞ মানুষের; ওদের শুধু দুই টাকার জিনিস চার টাকায় বিক্রি করলেই লাভ। কে মরল, কিভাবে মরল, কিচ্ছু যায় আসে না এসব অঞ্চলের মানুষের। এই যে টিভি, ফেসবুক, পত্রিকায় এত লোভনীয় আর আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট দেখি, সারাদেশে; সেগুলির প্রায় সবখানেই, পর্যটকেরা হচ্ছে স্থানীয় মানুষের কাছে এটিএম মেশিন, হাস্যরসের পাত্র, উদ্ভট এলিয়েন।

আমি যখন প্রথম সাগরে এরকম ইঞ্জিনচালিত লম্ফমান হালকা নৌকা চড়ে যাওয়ার সময় আয়াতুল কুরসী পড়তে পড়তে ভয়ে কাঁপছিলাম, তখন মাঝিমাল্লা ও অন্যান্য স্থানীয় যাত্রীরা তামাশা করছিল। এই হল "প্রকৃত বাংলাদেশ"।

শেষ কথা হচ্ছে, এখন চারদিকে "নৌকা"-র জয়জয়কার। এরকম সময়ে নৌকা মানুষের জন্য মৃত্যুর বাহন হবে, এটা মেনে নেওয়া যায় না। আশা রাখি, নৌকার কাণ্ডারীরা ব্যাপারগুলি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন। সড়কপথের আর নৌপথের দুর্ঘটনাগুলিকে আর সাধারণ দুর্ঘটনা বলা যায় না। এগুলি পরিকল্পিত হত্যা, অবহেলা আর অবজ্ঞার সরাসরি ফলাফল।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×