somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবির আহমেদ খান
শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আপনি যখন লেখক/লেখিকা ! আপনাকে ডুব দিতেই হবে!!

২১ শে মে, ২০১৮ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি মনে হচ্ছে? কিছু খাইনি। সুতরাং কিছু মনে হয় খেয়েছি চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন।

যাই হোক আসল কথায় আসি!


টপিক ১ ;


নোটবুক সামনে নিয়ে বসে আছেন। কলমের মাথাটা দু'চোয়ালের মাঝ বরাবর রেখে ভাবতে লাগলেন কি নিয়ে লেখা যায়।
ভেবে চিন্তে ঠিক করলেন আজ ভালোবাসা নিয়ে লেখবেন!
কিন্তু কি লিখবেন?
সাময়িক ভালোলাগার কথা কাউকে বলার সাহস হয়নি আপনার কখনো !
কিংবা কারো ভালোলাগার কারণ হয়েও উঠেননি আজ পর্যন্ত।
কিন্তু, দেখেছেন আপনার বন্ধু/বান্ধবীর সারারাত জেগে কথা বলা ,
কিংবা তাদের মাঝে কিছু ভালোবাসাময় মুহূর্ত!!
আড়ালে আড়ালে কান পেতে শুনেছিলেন তাদের এগিয়ে চলার সম্ভাব্যবাণী।
প্রত্যক্ষ করেছেন, নিস্তব্ধ রাতে তাদের বালিশ ভিজানো অশ্রুবিসর্জনের গল্পটা।
তাদের গল্পে আপনার ডুব দিতে হবে!! খুব বেশি গোছালো না হলেও খুব বেশি অগোছালো
হবে না আপনার লেখাটা । ভালোবাসার গল্পে গোছানো লেখা মানায় না ।।



টপিক ২;


রাজনীতি নিয়ে লিখতে গেলে , নিজের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে।। ব্যাপারটা কিছুটা ভাষণ দেয়ার মতো হয়ে যাবে । ব্যাপার না। জাতির সম্মুখে আপনি কিছু বলতেই পারেন।

এবার সাধারণ মানুষের দিকে আসা যাক । এই ব্যাপারটা মোটেও সহজ এর কাতারে পড়ে না ।
আপনাকে রাস্তায় নামতে হবে । কিছু মানুষ এর জীবনের প্রতিচ্ছবি নিজের জীবনে আঁকতে হবে।
সহজে আঁকতে পারবেন না ।
কখনো টাকা শূন্য অবস্থায় রাস্তা দিয়ে হেঁটেছেন?
এ পরিস্তিতিতে যেদিন পড়বেন, পারিপার্শ্বিক ব্যাপারগুলো আপনাকে ভাবিয়ে তুলবে।
সেদিন থেকে খুব সহজেই , আর দুচারটা খেটে খাওয়া মানুষের সাথে নিজের জীবনের তুলনাময়
প্রতিচ্ছবি আঁকা শিখে যাবেন।

টপিক ৩;



বাবা মাকে নিয়ে কিছু ভালোবাসার কথা লিখতে চান?

আপনার যে চোখ দুটো প্রেমিকার /প্রেমিক চোখে রেখেছেন;
সে চোখ দুটো কখনোই বাবা-মার চোখের দিকে ভালো করে চেয়ে দেখতে পারবেনা।
বেশ তো, আজ আপনার প্রেমিক/প্রেমিকা আপনাকে বলেছে , যে নিজের বাবা মাকে ভালবাসতে জানেনা , সে অন্য কাউকে ভালোবাসতে জানে না।
হয়ে গেলো। কান্না শুরু। বাবা মার চোখে সেটি ঠিক ই ধরা পড়বে।
তাদের বন্ধুত্বপূর্ন কিছু জিজ্ঞাসাবাদের প্রত্তোত্তর দেবার আগে তাদের চোখের দিকে
একটু তাকিয়ে দেখবে। সেখানে ভালোবাসা অফুরন্ত।
যে ভালোবাসার শুরু হয়েছিলো , যেদিন আপনি আপনার মায়ের গর্ভে এসেছিলাম।
এ ভালোবাসার কোনো শেষ নেই।ঠিক সেদিন আপনি বুঝতে পারবেন বাবা মা কতটা আপন।
উপলব্ধি করতে পারবেন , তাদের প্রতি আপনার ও ভালোবাসা বিদ্যমান ।
যেটা প্রেমিক / প্রেমিকার দুচোখের মিথ্যে মায়ার আড়ালে সুপ্ততা লাভ করেছিলো।
সেদিন থেকে আপনি বাবা মাকে নিয়ে লিখতে শিখে জাবেন।


পৃথিবীতে সবকিছুই এরকম। লেখক/ লেখিকার ক্ষেত্র এ অভিজ্ঞতা জিনিসটা অনেকটা দরকার।
প্রতক্ষ অভিজ্ঞতা হতে হবে তা কিন্তু নয়। পরোক্ষ অভিজ্ঞতার ভিত্তিকে কাজে লাগিয়ে কিছু কিছু
প্রত্যক্ষ অভিজ্ঞতাকে ফুটিয়ে তোলা যায়।
কিছু কিছু ব্যাপার আবার পঞ্চইন্দ্রীয় এর উপর এও কিছুটা নির্ভর ।।
প্রিয় মানুষগুলোকে সবাই রাতের আকাশের তারাতে মিলিয়ে নিতে পারেনা!
যারা মিলিয়ে নিতে পারে ,
তারা রাতের জন্য প্রহর গুণতে থাকে। কখন তারাতে রূপ দেয়া প্রিয় মানুষগুলোকে জিজ্ঞেস
"তুমি কেমন আছো?"

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৮ সকাল ৮:২৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×