এসো হাতে হাত ধরে দরিদ্রকে টেনে তুলি,
জাত, মাটি আর বর্ণভেদ এক নিমেষেই ভুলি,
সব প্রভেদ ছুড়ে ফেলে সাম্যের দ্বার খুলি।
আফ্রিকার মরুর মাঝে উপোস বসে ওরা,
রসনাবিলাস উদরপূর্তি আর উৎসবে মেতে তোরা,
মানুষ হয়ে ওরাও মানুষ কেমনে ভুলি মোরা?
চক্ষুসমান অন্ধ হয়ে কাটাচ্ছ দিন সুখে,
আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে,
মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে।
ক্ষুধা, বালাই, নিরক্ষরতা আর উপেক্ষা যাদের সাথী।
সুনজর দিই না মোরা কেমন মানব জাতি?
ওদের স্থলে নিজেকে ভেবে জ্বালি মনুষত্বের বাতী।
ইতর যারা তারাই করে দ্বৈতবিচার দ্বিমুখী-শাসন,
ধনীর হয় প্রান-বন্ধু আর দুখীর জন্য হয় সে ত্রাসন,
কপটতা কাজেকর্মে আর মুখে সদা মিষ্টি ভাষণ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




