[মেয়েরা কষ্ট পেলে নিজ দায়িত্বে পাবেন
গানটা মনে হয় নচিকেতার গাওয়া.........
পুরুষ মানুষ দুই রকমের জীবিত বিবাহিত।
বিবাহিত পুরুষ নাকি মৃত।
বিয়ে মানুষে করে? বিয়ে করে গাঁধারা। জেনে শুনে যারা ফাঁদে পা দেয় / যারা জেনেশুনে হাঁতিকে কাঁধে তুলতে চায়, তাদের তো গাঁধা বলাই উচিত নাকি? এমন অনেক কথাই শুনেছি অনেক বিবাহিত ছেলেদের কাছ থেকে। অবশ্য গাঁধা নামক জন্তুটাকে বারবার এতো নিচে নামাই, জানতে পারলে ওদের অভিশাপেই আমাদের ঠিকানা হবে নরকে। তাই আগেভাগেই আমি গাঁধাদের কাছে মাফ চেয়ে নিলাম কথাটা বলে ফেলার জন্য। সরি গাঁধা মামারা।
কিছুদিন আগে বিবাহিত জীবন বা আরো অনেক কিছু নিয়ে কথা বলার এক পর্যায়ে এক বড় ভাইয়ের কাছে জিগাইলাম,
> আপনার মতে কত বছর বয়সে বিয়ে করা উচিত? আমার কি এখন বিয়ে করা উচিত?
>> কক-খোনো না। ঐ কাজ টা ভুলেও করতে যেও না।
> কেনো?
>> জেনেশুনে বিষপান করার কোনো মানে হয় না, এমনিতেই অনেক ভাল আছো। (পাশেই কিন্তু ভাবী বসা, ভাইয়ের এসব কথা শুনে চোখ গোলগোল করে আড় চোখে তাকাচ্ছে ভাইয়ের দিকে।)
> তাহলে আপনি বিয়ে করেছেন কেন? আপনাকে কি ভাবী এমন জ্বালানো জ্বালায়? ঠিক গরম তেলে আমরা যেমন পাপড় ভাজি?
ভাবী-কে ভাইয়া থোড়াই কেয়ার করে, এমন ভাব করে বললো:
>> শোনো দুনিয়ায় দুই রকমের মানুষ ধ্বংশ হোক।
(১) আমার সিনিয়র যারা আমার বিয়ের সময় আমাকে নিষেধ করেনি।
আর, (২) আমার জুনিয়র যারা আমার(বিবাহিতদের) কাছে না জিজ্ঞাসা করে বিয়ে করে।
ভাবীর যে চাহনি দেখেছিলাম, এগুলো বলার পর ভাইয়ের কপালে ঐ রাত্রে কি ছিলো কি জানি, জানার চেষ্টাও করিনি অবশ্য।
শুনেছি, বিয়ে নাকি দিল্লিকা লাড্ডু, খাইলেও পস্তাইবা না খাইলেও পস্তাইবা। কোনটা ঠিক? অবিবাহিতদের কাছে আসলেই ব্যাপারটা এখনো অনেক রহস্যময়।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



