somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্ট ফোন অথবা যে কোন ফোনের ব্যাটারি সম্পর্কিত বহুল আলোচিত মিথ্যা ধারনা

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতভর চার্জ দিলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়ঃ
এই উপদেশ শোনেননি, এমন মানুষ কমই আছে।
তবে মানুষের চেয়ে তাদের মোবাইল ফোন
বেশি স্মার্ট। আপনার ফোনের ব্যাটারি পূর্ন
চার্জ হয়ে গেলে এটি নিজে থেকেই চার্জিং বন্ধ
করে দিতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম,
একটি গ্লাস পানিতে পূর্ণ
থাকলে আপনি কি আরো পানি রাখতে পারবেন?
আপনার ব্যাটারির চার্জ ৪০% থেকে ৮০%
রাখুন। ব্যাটারি অনেকদিন ব্যবহার
করতে পারবেন।
নতুন ফোন কিনেই ৭-৮ ঘন্টা চার্জ দিতেই হ
বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের
মাঝে প্রায় ৯৯% ব্যবহারকারী এই নির্দেশ
অনুসরণ করে থাকেন। অনেক ক্ষেত্রে ফোনের
বিক্রেতারাই বলে দেয় ভাইয়া ফোন বাসায়
নিয়ে অবশ্যই ৭-৮ ঘন্টা চার্জ করে ব্যবহার
করবেন। আসলেই কি ৭-৮ ঘন্টা এক টানা চার্জ
দেয়ার প্রয়োজন আছে? মোটেই না, কারণ
আপনার ফোনের ব্যাটারি যখনি ফুল চার্জ
দেখাবে এর মানে তার আর চার্জ প্রয়োজন নেই।
এরপর আপনি যতোই চার্জে লাগিয়ে রাখুন
না কেনও আপনার ডিভাইস কিন্তু বাড়তি কোন
চার্জ নিচ্ছেনা। অতএব, এটি সম্পূর্ণ একটি ভুল
ধারণা।
চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার ঠিক নাঃ
অনেকেই মনে করে, ফোন চার্জ দেওয়ার সময়
এটি ব্যবহার করলে ব্যাটারির বিস্ফোরণ
ঘটতে পারে। এটি একেবারেই ভুল কথা।
আপনি যদি ফোনের অরিজিনাল চার্জার
কিংবা ভালো মানের থার্ড পার্টি চার্জার
ব্যবহার করে থাকেন, তাহলে এটা নিয়ে আপনার
একদমই চিন্তিত হওয়ার কিছু নেই।
ব্যাটারি পুরোপুরি শেষ না হলে চার্জ
দেওয়া যাবে নাঃ
একবারে অনেকক্ষণ চার্জ না দিয়ে প্রতিদিন
চার্জ দেওয়া ভালো। বর্তমানে অধিকাংশ
ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়।
চার্জশূন্য হলে এসকল ব্যাটারি বেশ ভারসাম্যহীন
হয়ে পড়ে।ব্যাটারির একটি নির্দিষ্ট সংখ্যক লাইফ
সাইকেল থাকে। একবার চার্জশূন্য
হলে একটি সাইকেল শেষ হয়।
নন-ব্র্যান্ডেড চার্জার ব্যাটারির ক্ষতি ক
অন্য ব্র্যান্ডের কিংবা নন ব্রান্ডেড চার্জার,
সন্তোষজনক না হলেও এগুলো বেশ ভালোই কাজ
করে। তবে একদমই কমদামী নড়বড়ে চার্জার
ব্যবহার না করাই ভালো। বিভিন্ন গবেষণায়
দেখা গেছে, অফিসিয়াল চার্জারের মত কাজ
না হলেও বেশ ভালোভাবেই এগুলো কাজ করে।
অতএব, এগুলো ব্যবহারে ডিভাইসের
ক্ষতি হবে তা কিন্তু নয়। আপনার ব্যাটারির
চার্জিং ইম্পুটের সাথে মিলিয়ে চার্জার ব্যবহার
করলে কোন সমস্যা হবেনা।
আপনার ফোন কখনোই বন্ধ করার দরকার নে
আপনার ফোন একটি যন্ত্র হতে পারে, কিন্তু
তারপরেও এর বিশ্রামের প্রয়োজন রয়েছে।
অ্যাপলের একজন বিশেষজ্ঞ বলেছিলেন,” আপনার
ফোনের পারফর্মেন্স ঠিক রাখতে বিভিন্ন সময়
এটিকে বন্ধ রাখা প্রয়োজন, বিশেষ
করে আপনি যখন রাতে ঘুমাতে যান।”
তবে আপনার ব্যাটারি লাইফ ঠিক
রাখতে সপ্তাহে কমপক্ষে একবার হলেও বন্ধ
করুন। আর একবার ফোন রিস্টার্ট
দিলে ব্যাটারি লাইফ বেশ ভালোই বেড়ে যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×