মালা নাকি মাই লাভলি?
১৫ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে একটা মজার ব্যাপার হল। আমি আমার দৈনন্দিন রুটিন হিসেবে youtube.com এ গান খুঁজে শুনছিলাম। হঠাৎ মনে হল বেশ আগের (90's এর দিকের) একটা ব্যান্ড ছিল, নাম Deep Blue Something, ওদের একটাই হিট গান ছিল, নাম Breakfast at Tiffany's....আমার খুব প্রিয় ছিল....তো ভাবলাম ওটা শুনে দেখি অনেকদিন পরে। ওটা শুনতে শুনতে দেখি এটার ধারে-কাছের আরো অনেক সার্চ রেজালট দেখাচ্ছে। সেসবের অধিকাংশই অড্রি হেপবার্ন আর জর্জ পেপার্ড অভিনীত Breakfast at Tiffany's সিনেমাটার ক্লিপ। আহা! অনেকদিন পর - ভেবে সেরকমই এক ক্লিপে ক্লিক করে বেশ একটা ধাক্কা খেলাম। কেউ একজন একটা গানের মধ্যে ঐ সিনেমার ক্লিপ দিয়ে একটা মিউজিক ভিডিও বানিয়েছে। ধাক্কাটা খেলাম মিউজিক শুনে। খুব চেনা টিউন। কথা শুনে দেখি সেটাও বেশ কাছাকাছি। গানটা আমার অতি প্রিয় গায়ক অঞ্জন দত্তের একটা অতি প্রিয় গান 'মালা'র মতন। হুবুহু। সুর তো বটেই, এমনকি কথাও প্রায় সেরকম। বুঝলাম 'মালা' গানটা ওর অরিজিনাল কিছু না। গানটা 1969 সালে Peter Sarstedt নামের এক গায়কের গাওয়া। অঞ্জনের অনেক গানেই অনেক পরিচিত গানের সুর বা কথার ছায়া থাকে। অনেকগুলোতে নিজে তা বলেও দ্যায়। কিন্তু এই গানটার ব্যাপারটা আগে জানা ছিল না। তাই মনটা একটু খারাপ হল। যা হোক, অনেকদিন পরে Breakfast at Tiffany's এর ক্লিপটা দেখে বেশ মজা পেলাম।
আসল গানটার নাম Where do you go to (My Lovely)। গানটার সাথে ঐ সিনেমার ক্লিপটা দেখা যাবে [link|http://www.youtube.com/watch?v=Fh4uKWrDHnY|GLv
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন