প্রিয় গান, প্রিয় গায়ক - 10: জোন বায়েয
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনটা বেশ খারাপ বেশ কিছুদিন ধরেই। সিঙ্গাপুর থেকে আসার পর থেকেই মনে হচ্ছে সব অনুভূতি যেন সেখানেই ফেলে এসেছি। সারাদিন নেটে বসে বসেই কি করে যেন সময় কেটে যায়। আজকে সেরকম বসে থাকতে থাকতে হুট করে একটা গান খুঁজে পেলাম। এটা আগে কিভাবে শুনিনি সেটা ভেবে অবাক হচ্ছি আর ভাবছি এমন আরো কত গান জানি ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক-সেদিক। কানের কাছেই হয়তো বেজেছে কোনদিন কিন্তু কে জানে 'তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে'! যা হোক, এই গানটা এতদিন পরে হলেও যে শোনা হল - আমি তাতেই খুশি। অন্য দেশে ফেলে আসা বন্ধুদের কথা ভাবছি আর এই গানটাই যেন বন্ধু হয়ে উঠছে।
Diamonds and Rust গানটা 1975 সালে বব ডিলানের সাথে তার সম্পর্ক নিয়ে লিখেছিলেন জোন বায়েয। যেন 10 বছর পেরিয়ে হঠাৎ কিছু স্মৃতির দোলা দেয়া! সেই স্মৃতি একই রকমভাবে ভাবায়, কাঁদায় বা হাসায়। অনেক মূল্যে পাওয়া সেই স্মৃতি যেন এখনো একই ভাবে সেদিনের কথা বলে যায়। কিছু খুব সুখ আর কিছু ভীষণ দুঃখের কথা। বহুদিন ধরে জমে থাকা কয়লা যেমন হয়ে যায় হীরা, আর বহুদিনের অবহেলায় লোহায় ধরে মরচে।
গানটা শোনা যাবে [link|http://www.esnips.com/doc/1e69ebfc-ab29-4a73-bee2-7a8075917e38/Joan-Baez---Diamonds-and-Rust|GLv
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন