নারী
কেউ শিক্ষক, ইঞ্জিনিয়ার, কেউ করি ডাক্তারী
যে কোন কাজ ধরলে পরে শেষটা দেখেই ছাড়ি
রাঁধতে পারি মাছ-মাংস, বাহারী তরকারি
কোন খেলায় অংশ নিলে কখখোনো না হারি
মিলেমিশে থাকাই স্বভাব, চাই না দিতে আড়ি
হুট করে কেউ ভয় দেখালে খামচে দিতেও পারি
অংক কষা, কাব্য লেখা - নয় কোন ব্যাপার-ই
সমান তালে অফিস চালাই এবং সাজাই বাড়ি
জীবন চলার জন্য মোরা ভীষণ যে দরকারী
আমরা সবাই Superwomen, এই যুগেরই নারী।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



