কোনো এক রাতে আকাশের দিকে তাকিয়ে
নক্ষত্রদের বলেছিলাম, 'ভালোবাসি তোমাদের'!
আমাদের মাঝে কত আলোকবর্ষ দূরত্ব!
তবুও তারা মিটিমিটি জ্বলে প্রত্যুত্তরে বলেছিল-
'সৃষ্টির শুরু থেকে তোমাদের জন্য এই ভালোবাসা!'
তোমার আমার প্রেম এমন হলো না-
কত কাতরতায় বলেছিলাম, 'ভালোবাসি!'
কিন্তু তোমার আমার ব্যবধান যেন অনন্ত।
আমার অস্তিত্ব যখন শুধুই কার্বন টেস্টে
আমার কান্না তখন তোমার কাছে পৌছে
তুমি অবাক হবার ভান করে বল-
'তাই বুঝি! জানতাম না তো'!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


