somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয় দিনের মতো আজকেও ভূমিকম্প অনুভূত হলো সারা দেশে।

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা তৃতীয় দিনের মতো আজকেও ভূমিকম্প অনুভূত হলো সারা দেশে। আজ মাগরিবের পরপরেই আবার ভূমিকম্প অনুভব করলাম সবাই।
.
শেষ কবে "একটানা তিন দিন" আমরা ভূকম্পন অনুভব করেছি? কেন হঠাৎ করেই ভূমিকম্পের মাত্রা বেড়ে যাচ্ছে?
.
প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বৈজ্ঞানিক ব্যখ্যা তো রয়েছেই আমাদের। কিন্তু দ্বীন ইসলাম কি এই ভীতিকর বিষয়ের মাত্রা বেড়ে যাবার বিষয়ে কোন ব্যখ্যা দেয়? কিংবা কোন কিছুর 'কারণ' হিসেবে কি দ্বীন ইসলাম ভবিষ্যতবাণী করেছে এমন দুর্যোগের?
.
.
মুসলিম ভাইবোনেরা নিজেরাই নিচের সহীহ হাদীসটি যাচাই করে বলতে পারবেন ইনশাআল্লাহ।
.
.
হযরত 'আলী ইবনে আবু ত্বালিব (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যখন আমার উম্মাত ১০টা কাজ করবে, তখন তাদের উপর বিপদ নেমে আসবে।"
.
.
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে জিজ্ঞেস করা হলো,
— 'ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! ওই কাজগুলো কি কি?'
.
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন —
.
.
"(১) যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে।
.
(২) যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)।
.
(৩) যখন যাকাতকে জরিমানার মতন মনে করা হবে।
.
(৪) যখন স্বামী তার স্ত্রীর আনুগত্য করবে এবং (কিন্তু) মায়ের অবাধ্য হবে।
.
(৫) বন্ধুর প্রতি সদাচারী হবে কিন্তু পিতার সাথে দুর্ব্যবহারকারী হবে।
.
(৬) যখন মাসজিদে হৈ চৈ হবে।
.
(৭) যখন জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী।
.
(৮) মানুষকে যখন তার ক্ষতির আশংকায় সম্মান করা হবে।
.
(৯) যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে।
.
(১০) উম্মাতের পরবর্তীরা যখন পূর্ববর্তীদেরকে অভিশাপ দেবে।
.
(যখন উপরের কাজগুলো সংঘটিত হয়ে যাবে) তখন আগুনে বাতাস আসবে, মাটির ধ্বস ও দেহের বিকৃতি ঘটবে।”
.
[জামে আত-তিরমিযী। আত তারগীব ওয়াত তারহীবঃ ৩য় খন্ড; হাদীস ১৫৪১]
.
.
"হে মহিমান্বিত আল্লাহ তা'আলা, আপনি যে আমাদের রক্ষক। সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর করুণা করুন। আপনি-ই তো সর্বাধিক ক্ষমাকারী।
[ সুরা আল-'আরাফ, আয়াত ১৫৫]


ক্যাপ্টেইন মোহাম্মদ জাভেদ কায়সার এর ওয়াল থেকেে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×