somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজধানীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা: রাজধানীর মতিঝিল ও কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। দুপুর দেড়টার দিকে মতিঝিলের শাপলা চত্বর ও দৈনিক বাংলা মোড় এলাকায় হাজার খানেক জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা রাস্তায় বেশ কিছু গাড়ি ভাঙচুর এবং শাপলা চত্বর এলাকায় ১৫ থেকে ২০টি হাতবোমা বিস্ফোরণ ঘটায়।


এদিকে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে অধ্যাপক আনিসুজ্জামানের গাড়িতে হামলা করে জামায়াত-শিবির। এসময় গলি দিয়ে বের হয়ে আসছিলেন আনিসুজ্জামান, ও দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। গাড়ির ভাঙা কাঁচ ও ইটের আঘাতে আহত হন মতিউর রহমান। তার হাত কেটে যায়। তবে এখন দুজনেই সুস্থ আছেন।

পান্থপথের সামনে থেকে শিবির কর্মীরা একটি মিছিল নিয়ে কারওয়ানবাজার দিকে যাওয়ার সময় ক্রসিং পুলিশের বাধার মুখে পড়ে। এসময় মিছিল থেকে পুলিশের উপর হামলা ও গুলি চালানো হয়। পুলিশ পাল্টা জবাবে টিয়ার শেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছুড়ে। শিবিরের মিছিল থেকে ছোড়া গুলিতে পুলিশের সহকারী কমিশনারসহ ২ পুলিশ সদস্য, শিবিরকর্মী মাহমুদ (৩৩), মুস্তাফিজ (২৮), এয়াকুল (২৫), কবির (২৬) এবং চায়ের দোকানদার খলিল গুলিবিদ্ধ হন।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ ব্যাপারে কলাবাগান থানার ওসি এনামুল হক জানান, জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়ে। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করেছে পুলিশ।

শেষ খবর পাওয়া পর্যন্ত কারওয়ানবাজার এলাকা পুলিশের নিয়ন্ত্রণে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

দুইটার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে নেয়। আওয়ামী লীগ সমর্থীত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা লাঠসোটা নিয়ে শিবিরের হামলার বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন।

সোয়া ২টার দিকে কমলাপুর এলাকায় দৈনিক নয়াদিগন্ত অফিসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। নয়াদিগন্তের বিশেষ প্রতিনিধি আবু সালেহ আকন ঘটনার সত্যতা স্বীকার ও অভিযোগ করে বলেন, ‌'ছাত্রলীগের নেতাকর্মীরা এ আগুন দেয়।'

নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন জানান, আগুনে গুদামের ভেতর থাকা প্রেসের রঙ এবং একটি মাইক্রোবাস পুড়ে যায়। এছাড়া অফিস ভাঙচুর করা হয়। পরে দমকাল বাহিনী এসে আগুন নেভায়।

মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদী হাসান বাংলামেইলকে বলেন, 'আগুন কারা দিয়েছে তা আমরা জানতে পারিনি। তবে জামায়াত-শিবির শাহবাগের আন্দোলনের দৃষ্টি অন্যদিকে সরাতে রাজধানীর বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা করে। এ পর্যন্ত ২০ জনকে মতিঝিল থেকে আটক করা হয়েছে।'

পুলিশ ফাকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ওসি মো. গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে কারওয়ান বাজার ও পান্থপথে ব্যাপক গাড়ি ভাঙচুর করে জামায়াত -শিবির কর্মীরা। এসময় তারা ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালায়। পরে পুলিশ এসে টিয়ারশেল ও লাঠিচার্জ করে জামায়াত শিবির কর্মীদের সরিয়ে দেয়।

জামায়াত শিবিরের তাণ্ডবলীলায় রাজধানীর সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর রেশ গিয়ে পড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে। খবর পেয়ে আন্দোলনকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

সংঘর্ষের পর পল্টন থেকে মতিঝিল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত কারওয়ানবাজার মোড় ও পান্থপথ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। .................. সংকলিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×