প্রবাস থেকে নিরাপদে ঢাকা বিমান বন্দর পযর্ন্ত যাওয়া যায় এরপর জীবনের আর কোন নিরাপত্তা নেই!!
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টানা সাত বছর প্রবাস জীবন কাটিয়ে দুই মাসের জন্য বাড়িতে গিয়েছিলাম। আবুধাবী থেকে ঢাকা পযর্ন্ত ভালোই ছিলাম। যখন শহর পেরিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠলাম আমার শরীর কাঁপতে শুরু করল।
মনে হচ্ছে এখনই বুঝি গাড়িটা এক্সিডেন্ট হয়ে গেলো। টু ওয়ে রোড তাও আবার মাএ দুই লাইনের!! একটা গাড়ি আর একটা গাড়িকে অতি দ্রুত ওভারটেক করছে। মাঝে মধ্যে একটার সাথে আর একটা মাএ দুই তিন ইঞ্চি ব্যবধানে দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে। যেতে যেতে অনেক গাড়ি রাস্তার পাশে এক্সিডেন্ট অবস্তায় দেখতে পেলাম। এই হলো বাংলাদেশের সড়ক ব্যবস্তা!! মাঝে মধ্যে বাংলাদেশের মিডিয়া গুলোকে বলতে দেখি ড্রাইভার অশিক্ষিত হওয়ার কারণে এইসব এক্সিডেন্ট হয়ে থাকে! আমি তা একদম মানতে নারাজ। আমি সংযুক্ত আরব আমিরাতে আছি,নিজেও গাড়ি চালাই। এখানকার পাকিস্তানি যে ড্রাইভাররা আছে তাদের ১০০ জনের মধ্যে ৯০ জন'ই অশিক্ষিত। নিজের মোবাইল নাম্বারটাও এরা বলতে পারেনা। হাই ওয়েতে এরাও ১৪০ স্পীড'এ গাড়ি চালায়। কই তারাতো কোন গাড়ি এক্সিডেন্ট করেনা। এখানে গাড়ি এক্সিডেন্ট না হওয়ার কারণ হচ্ছে গাড়ির লাইসেন্স দেয়ার সময় ৫ মাস ধরে ভালো ট্রেনিং এবং ওয়ান ওয়ে রাস্তার সুবিধা। কেন আমাদের সরকার অন্তত মহা সড়ক গুলো ওয়ান ওয়ে করতে পারেনা?? শুধু ড্রাইভারের দোষ দিলেতো চলবেনা। ড্রাইভারকে পাক্কা ড্রাইভার করতে হবে এবং সড়ক ব্যবস্তা ঠিক করতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুন