somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইলম-উদ-দীনঃ ভারতবর্ষের ইতিহাসের এক অজানা অধ্যায়

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯২৯ সাল। বৃটিশ শাসন চলছে। সে সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বার্মার কিয়দাংশ এই একই সাম্রাজ্যের অন্তর্ভূক্ত। বৃটিশরা নানা কারণে সাম্রাজ্যের মানুষকে দমিয়ে রাখত। তবে ইসলামের সাথে দীর্ঘ শত্রুতার কারণে তারা জানত ইসলাম দমন করতে না পারলে তাদের সমস্যা হবে সবচেয়ে বেশী। এ কারণে মুসলিম সমাজ সবচেয়ে বেশী অত্যাচারিত ছিল। নিজেদের ইসলাম বৈরীতার পাশাপাশি অন্য ধর্মীয় যারা ইসলামের বিরুদ্ধে কিছু বলতো বা করতো, তাদের রাষ্ট্রীয়ভাবে গোপন বা প্রকাশ্য সহায়তা দিত এরা। কাদিয়ানী মতবাদের পত্তন ও এর লালন পালন থেকে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে বিকৃত ইসলামী শিক্ষা বিস্তারের জন্য আলীয়া মাদ্রাসা স্থাপন, শির্ক ও বিদআত উৎসাহ দান, আহমাদ রেজা খান বেরলভির হাত দিয়ে মাজার পূজার মতো বিধ্বংসী শিরকি বেরলভি মতবাদ ইসলামে ঢুকিয়ে দেয়া এবং এভাবে বিকৃত ইসলামের প্রসারে তাদের চেষ্টার অন্ত ছিল না। পাগড়ির মতো ইসলামের পৌরুষদীপ্ত গৌরবময় পোষাককে খানসামা, আর্দালীদের মাথায় বাধ্যতামূলকভাবে পরিয়ে দিয়ে তারা ইসলামিক কালচারকে সুকৌশলে হেয় করার পথও অবলম্বন করে। ইসলামের খিলাফাহ তখন পতন ঘটেছে বৃটিশ-ইউরোপীয় খৃষ্টীয় শক্তি ও তাদের দোসর কামাল আতাতুর্কের হাতে। মুসলিম বিশ্ব শুরু করেছে পথহারা নাবিকের মতো পথচলা। উপমহাদেশের জর্জরিত মুসলিম জনপদ সৈয়দ আহমেদ বেরলভি, শাহ ওয়ালিউল্লাহ শহীদ প্রমুখ আপোষহীন আলিমের রক্তে রঞ্জিত হচ্ছিল।

ইসলামের এমন কোনঠাসা অবস্থায় মহাশয় রাজপাল নামের লাহোরের একজন প্রকাশক রাসুলুল্লাহ সাঃকে কটাক্ষ করে লেখা একটি বই প্রকাশ করল যার নাম 'রঙ্গিলা রাসুল'। উপমহাদেশে এমন প্রকাশনার সাহস এর আগে কেউ করেনি। প্রিয় রাসুলের উপর এমন আঘাতে আহত হলো প্রতিটি মুসলিমের হৃদয়। ফুঁসে উঠল ভারতবর্ষ। সকলে দাবী করল এই বই বাজেয়াপ্ত করে রাজপালের উপযুক্ত শাস্তি। কিন্তু বৃটিশ শাসকদল অস্বীকার করল তা নিষিদ্ধ করতে। 'মত প্রকাশের স্বাধীনতা' সবারই আছে-এমন কথা বলে উল্লাসে গোপন হাসি হাসতে লাগলো সকল কুফফার শক্তি।

ইলম-উদ-দীন নামের ছেলেটির বয়স তখন ২০ বছর। বাবা কাঠমিস্ত্রীর কাজ করেন লাহোরে, ইলমুদ্দিনও কাজ করে তার বাবার সাথে। নিরীহ ও শান্ত স্বভাবের ছিল সে। একদিন নিজের বন্ধুর সাথে লাহোরের এক মসজিদের সামনে মানুষের বিশাল সমাবেশ দেখে এগিয়ে গেল তারা। মানুষ সমবেত হয়ে স্লোগান দিচ্ছিল মহাশয় রাজপালের বিরুদ্ধে। ওখানে গিয়ে সে ঘটনা প্রথম শুনল ইলমুদ্দীন। আঘাতে ক্ষত হলো তার হৃদয়। প্রতিজ্ঞা করল এর প্রতিশোধ সে নিবেই। পরদিন সকালেই ইলমুদ্দীন কৌশলে রাজপালের প্রকাশনা সংস্থায় গিয়ে তাকে হত্যা করল। হত্যা করার পর ইমমুদ্দীন সেখানেই আল্লাহ্‌র কাছে সিজদায় গিয়ে কাঁদল কিছুক্ষণ। এরপর উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, "আমি আমার রাসুলের জন্য প্রতিশোধ নিলাম, আমি আমার রাসুলের জন্য প্রতিশোধ নিলাম"।

ইলমুদ্দীনকে সেখান থেকেই গ্রেফতার করা হলো। তাকে নিয়ে যাওয়া হলো পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে। আদালতে ইলমুদ্দীন হত্যার দায় স্বীকার করল কিন্তু এটিকে কোন অন্যায় বলতে অস্বীকার করল। তার পক্ষে দাঁড়ালো নামকরা অনেক উকিল। প্রসিকিউটরদের আবেদন অগ্রাহ্য করে আদালত তাকে ফাঁসীর আদেশ দেয়। ১৯২৯ সালের ৩১শে অক্টোবর মিয়ানওয়ালি কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুর পর জানাজা ছাড়াই তার মরদেহ দ্রুত সমাহিত করা হয় কারাগারের ভেতর। আল্লামা ইকবাল ও আরো অনেকের তৎপরতার ফলে কারাগারের ভেতর থেকে লাশ উত্তোলন করা হয় তার। জানাজা ও দাফনের জন্য আনা হয় লাহোরে। ভারতবর্ষ ও লাহোরের ইতিহাসে বৃহত্তম সে জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নেয়। মানুষের চাপের কারণে পর পর তিনটি জানাজা হয় তার। গাজী ও শহীদ দুটি উপাধিই তাকে দেয় আবেগাপ্লুত জনতা। তার নাম পরিচিত হয় গাজী ইলমুদ্দীন শহীদ হিসাবে।

ইলমউদ্দীনের ঘটনাটি উইকিতে আছে এখানে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×