somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজোড়ে এয়ার করপোরেট আধিপত্য: অসহায় মানবতা বন্দি যেখানে

১৪ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Boeing (USA) ও Airbus (EU - ইউরোপ)। মাত্র দুটি বিমান তৈরিকারী কোম্পানি। বিশ্বের প্রায় ৯৮% যাত্রীবাহী কমার্শিয়াল জেট বিমানের বাজার দখল করে রেখেছে। ৪০% Boeing এর দখলে। বাকিটা Airbus এর। অল্প কিছু যাত্রীবাহী বিমান রাশিয়া ও চীনের আছে। বহু বছর যাবৎ তৃতীয় কোনও দেশ এই ব্যবসায় আসতে পারছে না

ব্যবসা করার প্রায় সবকিছু তাদের নিয়ন্ত্রনে। বিমানের আন্তর্জাতিক উড্ডয়ন সংস্থা (ICAO, FAA, EASA) সমূহ যারা সার্টিফিকেট ইস্যূ করে-সেগুলোও মনোপুলেট বাই ইউএস। ফলে যারা Boeing বা Airbus নয় — তাদের সার্টিফিকেশন পাওয়া অত্যন্ত কঠিন। যেমন:Russia ও China নিজস্ব যাত্রীবাহী বিমান বানালেও (Sukhoi, COMAC), পশ্চিমা বিশ্ব তা গ্রহণ করে না। এটা এক ধরনের "টেকনিক্যাল জিও-পলিটিক্যাল অবরোধ"।

অর্থনীতিতে এটিকে বলে “Duopoly” বা দুই কোম্পানির বাজার নিয়ন্ত্রণ। এসব পূঁজিবাদী রাষ্ট্রগুলোই দেখবেন মুক্ত বাজারের কথা বলে মুখে ফেনা তুলে নেয়। কিন্তু দিন শেষে নিজেদের সুবিধাজনক একচেটিয়া আধিপত্য (convenient monopoly) বজায় রাখতে তারা সিদ্ধহস্ত।

Boeing পায় মার্কিন সরকারের সামরিক ও বেসামরিক বড় বড় চুক্তি। Airbus পায় ইউরোপীয় ইউনিয়নের সরকারী সাপোর্ট। এটি জিও-পলিটিকস ও সরকারী সাবসিডি-এর উদাহরণ।

Boeing মূলত আমেরিকার সরকারের সবচেয়ে বড় সামরিক সরবরাহকারী (F-15, Apache ইত্যাদি)। কিন্তু আমেরিকা নিজের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অনেক দেশকে বাণিজ্যিক বিমানও Boeing থেকে কিনতে "পরোক্ষভাবে বাধ্য" করে। সৌদি আরব, কাতার, তুরস্ক — সবাই Boeing-এর বিশাল ক্রেতা। যুক্তরাষ্ট্র থেকে সামরিক সহযোগিতা পেতে হলে বাণিজ্যিক চুক্তিও "প্যাকেজ ডিল"-এর অংশ হয়।

সম্প্রতি আহমেদাবাদের দূর্ঘটনায় Boeing এর বিমান ছিল। এই জায়ান্ট সব সময় যাত্রীর নিরাপত্তার চেয় মুনাফাকে গুরুত্ব দিয়ে আসে। বহু আগেই Boeing এ উৎপাদন দ্রুততার চাপ, ক্ষমতা বৃদ্ধি ও লাভকে প্রাধান্য থেকে safety culture ধ্বংস করা শুরু করেছে। বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারগণ FAA তে অভিযোগ করেছেন-কিন্তু উল্লেখযোগ্য কিছুই হয়নি।

আমাদের কেউ কেউ তিন শূন্যের পৃথিবী গড়ার দিবা স্বপ্ন নিয়ে পড়ে আছেন। এসব তথাকথিত সুশীলদেরকে কখনই আপনি আধিপত্যমূলক একচেটিয়া পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলতে দেখবেন না। সুদ ও প্রফিট মেক্সিমাইজেশন এর বিরুদ্ধে কথা বলবে না-ওরা চুয়ে পড়া বিষয় নিয় কথা বলবে-যেমন, জলবায়ূ পরিবর্তন, সুদী ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা।

মুসলিম বিশ্ব নিজস্বভাবে বাণিজ্যিক বা সামরিক বিমান উৎপাদনে প্রায় অনুপস্থিত—এটি একটি দুঃখজনক বাস্তবতা। যদিও কিছু দেশ সীমিত পরিসরে চেষ্টা করেছে (যেমন: তুরস্ক, ইরান, পাকিস্তান), তবুও Boeing বা Airbus-এর মতো বিশ্বস্তরের কোম্পানি মুসলিম দেশগুলো গড়ে তুলতে পারেনি।

আধুনিক বিমান নির্মাণে প্রায় ৬ মিলিয়ন পর্যন্ত পার্টস লাগে। এর প্রায় ৯০%-এর প্রযুক্তি ও পার্টস পশ্চিমা জোটভুক্ত দেশগুলোর দখলে (যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান)। এতো দিন পর্যন্ত মুসলিম দেশগুলো এ প্রযুক্তি নিজে তৈরি করার যোগ্যতা অর্জন করতে পারেনি।
অতি সত্ত্বর এই একচেটিয়া পূঁজিবাদ ভেঙ্গে দিতে মুসলিম বিশ্বকে সম্মিলিতভাবে "Aviation Consortium" গঠন করার প্রতি মনোযোগ দেয়া উচিত। একক দেশ তা করতে পারবে না। সম্মিলিত উদ্যোগ দরকার।

যুক্তরাষ্ট্র, ইউরোপে বসবাসকারী মুসলিম বিমান প্রকৌশলী, ডিজাইনার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়ে Muslim Aerospace Expert Network (MAEN) গঠন করা যেতে পারে। এসব নিয়ে কথা বলা দরকার।

আর না হয়-ওদের দৌরাত্ম থামানো যাবে না। Boeing-এর দুর্ঘটনা নতুন নয়, বরং এটি বহু বছরের নিরাপত্তা ত্রুটি ও ব্যবসায়িক লোভের ফলাফল।

বিশেষ করে Boeing 737 MAX মডেল কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় সঙ্কট তৈরি করেছে। বর্তমানে অনেক এয়ারলাইন্স বিকল্প খুঁজছে এবং Airbus-এর প্রতি আস্থা বাড়ছে। সময় এখন মুসলিম বিশ্বের নিজস্ব এয়ার ভেহিকল তৈরি করা।

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৫ বিকাল ৩:৩৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের ইতিহাস অন্য কিছুর সঙ্গে মিলবে না, সত্যিই?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮


স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তর কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×