somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্বরতা : থেকে মনের বিকৃতি, তারপর স্ত্রীকে এসিড!

১৩ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : কয়েক বছর চট্টগ্রাম সেনানিবাসের কাছে একটি দর্জির দোকানে কাজ করছিলেন সাইদুর রহমান (৪০)। হঠাৎ নেশায় পেয়ে বসে তাঁকে। কাজকর্ম ফেলে থাকেন নেশা নিয়ে। সংসার চালাতে উপায় না দেখে নগরের নাছিরাবাদ শিল্প এলাকায় গুঁড়ো দুধ তৈরির একটি কারখানায় নিরাপত্তা প্রহরীর চাকরি নেন স্ত্রী ফরিদা বেগম (২৬)। তিনি দেখতে-শুনতে সুন্দরী ছিলেন। চাকরির কারণে দিনের বেশির ভাগ সময় তিনি বাইরে থাকায় স্বামী সাইদুরের সন্দেহ বাড়ে। স্ত্রীর ওপর অন্য লোকের যাতে নজর না পড়ে, সে জন্য তাঁর মুখমণ্ডল বিকৃত করে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী সাইদুর বাসায় ডাকাতির ঘটনা সাজান। তিন হাজার টাকায় ভাড়া করেন তিনজন বখাটে। গত ২৮ মে ডাকাত সেজে রাতে ঘরের বেড়া কেটে ফরিদার ঘরে ঢোকে বখাটেরা। ডাকাতেরা বাসা থেকে দুটি মোবাইল ফোনসেট লুট করে যাওয়ার সময় ফরিদার মুখে এসিড় ছুড়ে মারে। হাসপাতালে ফরিদার মৃত্যু হয়। এ ঘটনায় সাইদুর বাদী হয়ে ফরিদার তিন সাবেক সহকর্মীকে আসামি করে থানায় মামলা করেন।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার রেজাউল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল প্রায় আড়াই মাস ধরে তদন্ত চালিয়ে জানতে পারে, সহকর্মীরা নয়, স্বামীর যোগসাজশে ফরিদাকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সাইদুরকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের একমাত্র সন্তান সাবিক (৪) এখন আছে নানা-নানির কাছে।
সাইদুর গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বলেন, ‘নগরের বায়েজিদ থানার চক্রেসো কানন আবাসিক এলাকার সরোয়ার মিয়ার বাড়িতে আমরা ভাড়া থাকতাম। চাকরি নেওয়ার পর ফরিদা বেশির ভাগ সময় ঘরের বাইরে থাকত। এর ফলে আমার সন্দেহ হয় সে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখছে। এই সন্দেহ থেকে আমি ফরিদার মুখ এসিডে ঝলসে দেওয়ার পরিকল্পনা করি।
Click This Link

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×