মন-মালিন্যতায় করণীয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রতিটি প্রাণীর মাধ্যে কিছু ভালো ও মন্দগুণ আছে। তবে মানুষের মনুষ্যত্ব বিকাশ হয়, যখন সে মন্দ গুণকে পরিহার করে ভালো গুণগুলো অর্জন করে। অন্যথায় চতুষ্পদ জন্তু ও মানুষের মাঝে কোনো পার্থক্য থাকে না। মন্দগুণগুলো পরিহার করে ভালোগুণ অর্জনের সাধনাকে সুফিবাদের পরিভাষায়- রিয়াজত-মুজাহাদা বলে।
আমরা নিজেদের ইচ্ছায়-অনিচ্ছায় অনেক সময় বড় বড় ভুল করে থাকি। পরক্ষণেই আবার তার জন্য অনুশোচনাও করি। কিন্তু এরই মধ্যেই ছিড়ে যায় দীর্ঘ দিনের ভালোবাসার মায়ার বন্ধন। শুরু হয় অনাকাঙ্খিত সম্পর্কের। মন-মালিন্যতা, কুৎসা রটনা, এড়িয়ে চলা, এমনকি কথা না বলাও। এর মূলে থাকে ক্রোধকে সংবরণ করতে না পারা।
হাদিস শরিফে নবীজি সা. ইরশাদ করেন_ " কোনো মুসলমানের জন্য অপর মুসলমানের সাথে তিনদিন কথা বলা ত্যাগ করা বৈধ নয়। পরস্পর সাক্ষত হলে এ ওর থেকে মুখ ফিরে নেয় এবং ও তার থেকে মুখ ফিরে নেয়। এ দুজনের মধ্যে সে উত্তম যে প্রথমে সালাম দিয়ে কথা বলা শুরু করে।' বুখারি-মুসলিম
'তিন দিনের' কথাটিতে বিশেষ তাৎপর্য রয়েছে। তা হলো কোনো মানুষই ক্রোধের উর্ধে নয়। তাই তিনদিন পর্যন্ত তার সুযোগ থাকে তা থেকে মুক্তি পাওয়ার। হয়তো এর মধ্যে সুসম্পর্ক স্থাপিত হয়ে যাবে। প্রথম দিনেই তার ক্রোধ থেমে যাবে এরপর দ্বিতীয় দিনে অনুশোচনা করবে ও তৃতীয় দিনে ক্ষমা প্রার্থনা করবে। এরপরেও কথা বলা বন্ধ রাখলে তা ভ্রাতৃত্বের হক নষ্টকারী বলে বিবেচিত হবে।
তবে কথা-বার্তা বন্ধ রাখা যদি দ্বীনী কোনো স্বার্থে বা নিজের চারিত্রিক উন্নতি ইত্যাদির স্বার্থে হয়_ তাহলে বৈধ রয়েছে। অনেক সময় এমন ব্যক্তিদের থেকে সম্পর্ক ছিন্ন করে কথা-বার্তা বন্ধ করা জরুরী। কিন্তু ব্যক্তিগত্ব কোনো কারণ- যাতে দ্বীন-দুনিয়ার কোনো স্বার্থ নেই, এমতাবস্থায় কথা-বার্তা বন্ধ করলে সে হাদিসের ভাষায় জাহান্নামী বলে গণ্য হবে।
কাজেই আসুন আমরা নিজেদের ব্যক্তিগত মান_অভিমান ভুলে গিয়ে, মধুর সম্পর্ক গড়ে তুলি এবং পুনঃ পৃথিবীময় ভালোবাসার আবহ ছড়িয়ে দেই। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমীন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।