somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***নতুন মাছ ট্যাংকে ছাড়ার নিয়ম***

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুয়ারিয়াম করার ইচ্ছা কদিন ধরে ঘুরপাক খাচ্ছে। এক বন্ধু কে বলতেই অনেক এক্সপেরিএন্স শেয়ার করল। কিছুটা লিখলাম আসা করি নতুন একুয়ারিস্টরা উপকার পাবেন।

সাধারনত দুইভাবে এটা করা যায়। যেভাবেই করি না কেন আমাদের খেয়াল রাখতে হবে সেটা যাতে মাছের জন্য সবচাইতে কম স্ট্রেসফুল হয়।

১) সাধারন উপায়ঃ মাছ সাধারনত প্লাস্টিক ব্যাগে করে বাসায় নিয়ে আসি আমরা। প্রথমে ব্যাগের মুখটা খুলে ফেলুন। এরপর ব্যাগটা ফিশ ট্যাংকে ভাসিয়ে দিন ২০-৩০ মিনিটের জন্য। এই সময়ে ব্যাগের পানির তাপমাত্রা আপনার ট্যাংকের পানির তাপমাত্রার সাথে এডজাস্ট হবে। যদি সরাসরি মাছ ট্যাংকে ছেড়ে দেন তাহলে হটাৎ তাপমাত্রা পরিবর্তনের কারনে মাছ খুবই স্ট্রেসড হয়ে যাবে যার কারনে পরবর্তিতে খাবার না খাওয়া/হটাৎ মরে যাওয়া/লুকিয়ে থাকা/রোগাক্রান্ত হওয়া এইসব হতে পারে। খেয়াল রাখবেন কোনভাবেই যাতে ব্যাগের পানি আপনার ট্যাংকে প্রবেশ না করে। যখন এটা করবেন অবশ্যই একুরিয়ামের লাইট বন্ধ রাখবেন এবং রুমও একটু অন্ধকার রাখার চেস্টা করবেন। অন্ধকার পেলে মাছ ব্যাগ থেকে বের হবার জন্য ছটফট কম করবে এবং কম স্ট্রেসড হবে। এই সিস্টেম হার্ডি মাছ যেমন, দানিয়ো, হোয়াইট ক্লাউড মিনো, প্লাটি, মলি, সোর্ডটেইল, বার্ব, গোল্ডফিশ ইত্যাদির ক্ষেত্রে ফলো করা যেতে পারে।

বিশেষ সতর্কতাঃ ভুলেও ব্যাগের পানি আপনার ট্যাংকে দিবেন না। ব্যাগের পানিতে অনেক টক্সিন, প্যারাসাইট হাবিজাবি থাকতে পারে।

২) ড্রিপ এক্লিমেশন(Drip acclimation):

একটা ছোট পাত্রে(বালতি/বোল) আপনার নতুন কেনা মাছ ব্যাগের পানি সহ ছাড়ুন। একটি এয়ার লাইন টিউবের এক প্রান্ত আপনার ট্যাংকে দিন এবং অপর প্রান্তে মুখ দিয়ে শিফন তৈরি করুন। এরপর একটি নট(গিট্টু) বাধুন এমন ভাবে যাতে সেকেন্ডে ২-৪ ফোটা করে পানি বের হয়। এরপর এভাবে ড্রিপ ড্রিপ করে পানি ছাড়তে থাকুন আপনার বোলে আগামী ২-৩ ঘন্টা। এইসময়ের ভিতরে বোলের পানির তাপমাত্রা, Ph, hardness, nitrate মেইন ট্যাংকের সাথে ধীরে ধীরে ম্যাচ করবে এবং আপনার নতুন কেনা মাছও ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে অভ্যস্থ হয়ে যাবে। সবার শেষে একটি নেট দিয়ে মাছ ধরুন এবং মেইন ট্যাংকে ছেড়ে দিন।
এটা সিস্টেম দামী এবং কম শক্তিশালী মাছের ক্ষেত্রে ফলো করা ভাল। যেমন ডিসকাস, জার্মান ব্লু রাম, ডোয়ার্ফ সিকলিড, হাই ব্রিডের এঞ্জেল, ফ্যান্সি গাপ্পি, রেইনবো, শ্রিম্প ইত্যাদি। এসব মাছ পানিতে একটু উল্টাপাল্টা হলেই মারা যায়।

বিশেষ সতর্কতাঃ ভুলেও ব্যাগের পানি আপনার ট্যাংকে দিবেন না। ব্যাগের পানিতে অনেক টক্সিন, প্যারাসাইট হাবিজাবি থাকতে পারে।


*** নতুন মাছ ট্যাংকে ছাড়ার পর এক দুই ঘন্টা ট্যাংকের লাইট অফ রাখবেন।

পোস্টে কোন ভুল থাকলে অথবা কোন টিপস থাকলে আশাকরি সিনিয়র একুয়ারিস্টরা সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।
: সংগৃহীত

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×